হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার উত্তর হাতুন্ডা গ্রামবাসীর আয়োজনে প্রয়াত মেয়র মোহাম্মদ আলী স্মৃতি ফ্রিজ কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) রাত ৯টায় উত্তর হাতুন্ডায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
প্রয়াত মেয়র মোহাম্মদ আলীর সহধর্মিণী শাহনুর খানের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন শামসু, চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কামরুল ইসলাম, চুনারুঘাট পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ ফজলুর হক তরফদার আবিদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব দিদার হোসেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান ফিরুজ, উপজেলা যুবদল নেতা আক্তার সাজু, চুনারুঘাট ক্যাবল টিভি নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক মো. নাসির উদ্দিন, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও এম.কে ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শাহ নেওয়াজ, পৌর মহিলা দলের সভাপতি নুরুনেচ্ছা সেলিনা, উপজেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোকসানা আক্তার, পৌর বিএনপি নেতা মীর রওশন আলী, বিশিষ্ট ধারাভাষ্যকার শফিউল আলম শাফি, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক মেহেদী, উপজেলা যুবদলের সদস্য জালাল খান ও ছাত্রনেতা জোবায়ের আহমেদ তানভীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খেলা পরিচালনা করেন অভিজ্ঞ রেফারি আব্দুর রহমান ও আতাউর মিয়া। টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতা করেন আয়োজক কমিটির রহমত আলী মীর, সারাজ মিয়া, সোহেল মিয়া, সোহান মিয়া, কাউছার মিয়াসহ সংশ্লিষ্টরা।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে উত্তর হাতুন্ডা এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহ দেন। আয়োজকরা জানান, প্রয়াত মেয়র মোহাম্মদ আলীর স্মৃতি ধরে রাখা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
জামাল হোসেন লিটন, চুনারুঘাট : 












