হবিগঞ্জ ০৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত Logo হবিগঞ্জে ৫ শতাধিক কোরআন প্রতিযোগিতা সফল করতে এফএন ফাউন্ডেশন ইউকের অনুদান Logo সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম Logo মাধবপুরে আওয়ামী লীগ নেতার প্রভাব-প্রতিপত্তি নিয়ে নানা অভিযোগ, পুলিশের অভিযানে এলাকায় আলোচনা Logo মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ
২৪১টি কেন্দ্রে  ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

চুনারুঘাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হলো ৪৪ হাজার ৩৫১ শিশুকে

চুনারুঘাট উপজেলায় ২৪১টি কেন্দ্রে  জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৪৪ হাজার ৩৫১ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। গতকাল  শনিবার (১৫ মার্চ) সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। ক্যাম্পেইনের উদ্বোধন করেন ঢাকা শেরেবাংলা নগর পঙ্গু হাসাপাতালের সহকারি পরিচালক ডাক্তার এ.এইচ.এম ইশিতিয়াক মামুন।

এসময় উপস্থিত ছিলেন- হাসপতালের ইউএইচএফপিও ডাক্তার মোজাম্মেল হোসেন ,আরএমও ডাক্তার ফাতেমা হক সহ নার্স, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

চুনারুঘাট হাসপতালের ইউএইচএফপিও ডাক্তার মোজাম্মেল হোসেন জানান-ক্যাম্পেইনের আওতায় ছয় থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। এ পর্যন্ত প্রায় ৪৪ হাজার ৩৫১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। পাশাপাশি, চুনারুঘাট পৌর এলাকায় টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পেইন পরিচালিত হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এ কর্মসূচির মাধ্যমে শিশুদের রাতকানা রোগ প্রতিরোধসহ পুষ্টি ঘাটতি পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শিশুর সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি, দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন ‘এ’ অন্যতম গুরুত্বপূর্ণ অনুপুষ্টি। ভিটামিন ‘এ’ এর অভাবে রাতকানা থেকে শুরু করে জেরোপথ্যালমিয়ার মত রোগ হতে পারে যাতে চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ লোপ পেতে পারে।

এছাড়া ভিটামিন ‘এ’ এর অভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ডায়রিয়ার ব্যাপ্তিকাল বৃদ্ধি পায়, রক্তাল্পতা দেখা দেয় ও ত্বকের শুষ্কতা বৃদ্ধি পায়। সারা দেশের মতো চুনারুঘাট ‍উপজেলায়ও শিশুদের অপুষ্টিজনিত সমস্যা দূর করতে এ ক্যাম্পেইন পরিচালিত হয়। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পুরো জেলায় নির্ধারিত সময়ের মধ্যে ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত

২৪১টি কেন্দ্রে  ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

চুনারুঘাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হলো ৪৪ হাজার ৩৫১ শিশুকে

আপডেট সময় ০৫:০১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫