হবিগঞ্জ ১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত Logo ট্রেড লাইসেন্স ফি আদায়ে চুনারুঘাট পৌরসভার অভিযান অব্যাহত Logo চুনারুঘাটের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস Logo চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে বালুভর্তি ২ ইজিবাইক জব্দ Logo দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন মসজিদ নির্মাণে ২০১০ ব্যাচের ৪৫ হাজার টাকা অনুদান Logo চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে মাইকিং, লিফলেট বিতরণ ও ভিডিও প্রদর্শনী Logo শানখলা ইউনিয়নে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রেষ্ঠ চেয়ারম্যান নজরুল ইসলাম Logo চুনারুঘাটে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে চুনারুঘাটে পরিচ্ছন্নতা অভিযান শুরু Logo চুনারুঘাটে প্রশাসনের জব্দকৃত সিলিকা বালু পাচারের চেষ্টা, ট্রাকচালকের ২ মাসের কারাদণ্ড

শায়েস্তাগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে ২ আ’লীগ নেতা থাকায় ক্ষোভ: সমালোচনার ঝড়

শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার-২০২৫ পুরস্কার বিতরণ ও মা সমাবেশে দুই আওয়ামী লীগ নেতার উপস্থিতি নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে।

গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ মঞ্চে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন রুমী এবং আওয়ামী লীগ নেতা আলী হোসেন। পুরস্কার বিতরণের একটি ছবি ফেসবুকে প্রকাশ হলে শুরু হয় নানামুখী আলোচনা‌ ও সমালোচনা।

ছবিতে দেখা যায় মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস পুরস্কার বিতরণ করছেন। এক পাশে রয়েছেন অনুষ্ঠানের সভাপতি শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজমল হোসেন।

অন্যপাশে রয়েছেন- উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন রুমী ও আওয়ামী লীগ আলী হোসেনসহ অন্যান্যরা।

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। তারা এ ঘটনার বিচার দাবি করেছেন।

সহকারী শিক্ষক লাকি আক্তারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহান। প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অভিভাবক সভাপতি সৈয়দ তানভীর আহমেদ জুয়েল, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন রুমি ও আলী হোসেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজমল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন- শায়েস্তাগঞ্জে আমি যোগদান করেছি বেশি দিন হয়নি। এখনও সবার সঙ্গে আমার পরিচয় হয়নি।

অনুষ্ঠান আয়োজন করে বিরামচর সরকারী প্রাথমিক বিদ্যালয়। এখানে কারা এসেছে, স্কুলের প্রধান শিক্ষকসহ শিক্ষকরা ভালো বলতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত

শায়েস্তাগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে ২ আ’লীগ নেতা থাকায় ক্ষোভ: সমালোচনার ঝড়

আপডেট সময় ০৯:৫৭:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫