হবিগঞ্জ ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু

মহসিন খানের আত্মহত্যার লাইভ যারা দেখেছিল তাদের সচেতন করবে সিআইডি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৪৩ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ:আত্মহত্যার ওই ভিডিওটি ফেসবুক লাইভে যারা দেখেছিলেন তাদের চিহ্নিত করার চেষ্টা করছে বলে জানায় সিআইডি। গত ২ ফেব্রুয়ারি রাতে ফেসবুক লাইভে এসে নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করেন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান। বুধবার দুপুরে মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে আবু মহসিন খানের আত্মহত্যার প্রসঙ্গ টেনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চিহ্নিত করা হবে কাউকে দোষারোপের জন্য নয়, মূলত সচেতন করতেই এই উদ্যোগ।যেন ভবিষ্যতে তারা এ ধরনের ঘটনার মুখোমুখি হলে সিআইডি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে পারেন।

সিআইডি প্রধান বলেন, মহসিন খান যখন লাইভ শুরু করেছিলেন তখন কারা কারা লাইভ দেখছিলেন, আমরা সাইবার পুলিশ থেকে তাদের চিহ্নিত করার চেষ্টা করেছি। তবে চিহ্নিত করার উদ্দেশ্য কাউকে দোষারোপ করতে নয়, তাদের সচেতন করতে। যাতে ভবিষ্যতে তারা সচেতন হয়ে আমাদের জানাতে পারেন।

ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, কেন এ লাইভের ঘটনা সিআইডি জানতে পারলো না? সিআইডির সাইবার পুলিশ অফিসারদের নিয়ে আমি বসলাম। আমি কি পারতাম না এটি প্রতিরোধ করতে? এ বিষয়ে কেউ আমাকে দোষারোপ করেনি। আমি নিজে দেখে নিজেকেই দোষারোপ করেছি। এরপর বিষয়টি নিয়ে ফেসবুকের সিঙ্গাপুরকেন্দ্রিক অফিসে জানতে চাইলাম। ফেসবুক আমাদের জানালো, মহসিন খান সাড়ে ১৬ মিনিটের বেশি লাইভে ছিলেন। কিন্তু প্রথম দিকে তিনি যেভাবে কথা বলছিলেন তাতে ফেসবুক বুঝতে পারেনি তিনি আত্মহত্যা করবেন। প্রথমে তিনি পরিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন। লাইভের শেষের আড়াই মিনিট আগে ফেসবুক বুঝতে পারে মহসিন খান আত্মহত্যা করবেন। ফেসবুককে অনুরোধ জানানো হয়েছে, যেন তারা আত্মহত্যা রোধে ভবিষ্যতে আমাদের সঙ্গে কাজ করে।

অতিরিক্ত আইজিপি বলেন, আত্মহত্যা রোধে কাজ করে যাচ্ছে সিআইডি। ভবিষ্যতে এর প্রসার ও জনসচেতনতা সৃষ্টিতে কাজ করবে বলেও জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন

মহসিন খানের আত্মহত্যার লাইভ যারা দেখেছিল তাদের সচেতন করবে সিআইডি

আপডেট সময় ১২:১৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২