হবিগঞ্জ ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হবিগঞ্জের নিহত ১৬ পরিবারকে জামায়াতে ইসলামীর ১৬ লাখ টাকা অনুদান

  • মোহাম্মদ সুমনঃ
  • আপডেট সময় ০১:১২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ১৬ জনের পরিবারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল (২৪ আগাস্ট) শনিবার হবিগঞ্জ পৌরসভা মাঠে শহিদ পরিবারের সদস্যদের হাতে অনুদানের টাকা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান।

সভায় জেলা জামায়াতের সভাপতি মো. আব্দুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের।

সভায় কেন্দ্রীয় আমীর বলেন-বাংলাদেশে স্বাধীনতার পক্ষের-বিপক্ষের শক্তি ও সংখ্যালঘুদের পুঁজি করে জাতিকে বিভক্ত করে ফেলার ষড়যন্ত্র ছাত্র-জনতা সফল হতে দেয়নি। দলের নিবন্ধন ফিরে পাওয়া নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন-বিগত অবৈধ সরকারের সকল নির্বাহী আদেশকে আমরা অবৈধ বলে মনে করি। আমরা আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাসিনা সরকারের নেয়া অবৈধ আদেশ বাতিল করবেন, নিবন্ধনের ব্যাপারে আমরা আদালতে আইনী প্রক্রিয়া চালিয়ে যাবো।

সম্প্রতি হবিগঞ্জসহ ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নিহত ১৬ জন শহিদের পরিবারের হাতে ১ লক্ষ টাকা করে মোট ১৬ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার ১নং উত্তর পূর্ব ইউনিয়নের পূর্বগড় মীর মহল্লার ধলাই মিয়ার পুত্র টমটম চালক সাদিকুর মিয়া (৩০), ১নং ইউপির কামালখানী মহল্লার আলী মিয়ার পুত্র মিশুক চালক নয়ন মিয়া (১৮), চানপুর বন্দের বাড়ির তাহের মিয়ার পুত্র কাঠমিস্ত্রি আকিবুর মিয়া (৩০), ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের জাতুকর্ন পাড়ার আব্দুর রউফ মিয়ার পুত্র তোফাজ্জল মিয়া (১৮), জাতুকর্নপাড়া মাইজের মহল্লার নূর মিয়ার পুত্র আশরাফুল মিয়া (১৭), পাড়াগাঁও মহল্লার শমসের মিয়ার পুত্র মুজাক্কির মিয়া (৪০), সাগর দিঘির পূর্ব পাড়ের মুশাহিদ আখঞ্জীর পুত্র সোহেল আখঞ্জী (৩৮), ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা মহল্লার শানু মিয়ার পুত্র হাসান মিয়া (১২), ১নং উত্তর পূর্ব ইউনিয়নের খন্দকার মহল্লার মৃত আবুল হুসেন মিয়ার পুত্র আনাস মিয়া (১৭) সে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের আব্দুল আজিজের পুত্র নাহিদুল ইসলাম, তেঘরিয়া গ্রামের মৃত ছালেক মিয়ার পুত্র মামুনুল ইসলাম, কামালপুর গ্রামের সোয়াব মিয়ার পুত্র মোনায়েম আহমদ ইমরান, নবীগঞ্জ উপজেলার রাজাবাদ গ্রামের আজমত আলী, মাধবপুর উপজেলার শফিকুল ইসলাম শামীম, হবিগঞ্জের রিপন শীল ও সিলেটের টুকের বাজারের বাসিন্দা মোশতাক আহমদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হবিগঞ্জের নিহত ১৬ পরিবারকে জামায়াতে ইসলামীর ১৬ লাখ টাকা অনুদান

আপডেট সময় ০১:১২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪