হবিগঞ্জ ০৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা

চুনারুঘাটে ১৭ কেজি গাঁজা সহ কারবারি গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটারি চালিত অটোরিকশাযোগে গাঁজা পাচারকালে মোঃ নুরুল ইসলাম (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ।

নুরুল ইসলাম সাটিয়াজুরী ইউনিয়নের পনারগাও গ্রামের আ:গফুরের পুত্র। শুক্রবার ১২ জুলাই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে গত শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক এএসআই মনির হোসাইনের নেতৃত্বে এএসআই আক্তার হোসেন সহ একদল পুলিশ উপজেলার উবাহাটা ইউনিয়নের মধ্য উবাহাটা দাউদ তাকওয়া মহিলা মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে নুরুল ইসলামকে আটক করেন এবং তার হেফাজত থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী পালিয়ে যায়। এসব তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় জানান, মাদক বিরোধী এধরনের অভিযান অব্যাহত আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১

চুনারুঘাটে ১৭ কেজি গাঁজা সহ কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ১০:৩২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪