হবিগঞ্জ ০৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ Logo ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ ২০কিমি যানজট Logo লাখাইয়ে মডেল মসজিদ নির্মাণে অনিয়মের অভিযোগ Logo বাহুবলে কবরস্থানের বেড়া নির্মাণ নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১ Logo চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় Logo সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন Logo চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে ২দিন ধরে বৃদ্ধ নিখোঁজ Logo চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ Logo চুনারুঘাটে খোয়াই নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন করলেন ডিসি সরফরাজ

চুনারুঘাটে আরো ৭১টি পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর নতুন ঘর

হবিগঞ্জের চুনারুঘাটে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ের (২য় ধাপের) জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার ১০জুন বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রেস ব্রিফিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার।

তিনি জানান,  জরাজীর্ণ সিআইসিট ব্যারাকের স্থলে সেমিপাকা একক গৃহ নির্মাণের আওতায় চুনারুঘাট উপজেলার পানছড়ি আশ্রয়ণ প্রকল্পের ৭১টি এবং হবিগঞ্জ সদর উপজেলার চর-হামুয়া আশ্রয়ণ প্রকল্পের ১০টি সেমিপাকা একক গৃহ  ১১ জুন প্রধানমন্ত্রী কর্তৃক চুনারুঘাট উপজেলার ৭১টি সহ জেলার অবশিষ্ট ৬৬টি গৃহহীন পরিবারের মাঝে ঘর বরাদ্দের মাধ্যমে হবিগঞ্জ জেলাকে সম্পূর্ণভাবে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হবে।

ইতোমধ্যে আশ্রয়ণ প্রকল্পের ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে গৃহ বরাদ্দ প্রদান করা হয়েছে। এর মাধ্যমে ১ম ধাপে চুনারুঘাট বানিয়াচং, নবীগঞ্জ সহ ৩টি উপজেলা গত ২২ মার্চ ২০২৩ সালে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়।

প্রেস ব্রিফিংয়ে আয়েশা আক্তার  বলেন, প্রধানমন্ত্রীর তাঁর এ ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে ২ শতাংশ খাসজমি বন্দোবস্ত প্রদানপূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহ নির্মাণের মাধ্যমে পুনর্বাসনের লক্ষ্যে হবিগঞ্জ জেলায় মোট ৩ হাজার ২শ ৮৬ ও পরে আরো ৫০টি ঘরসহ ৩ হাজার ৩শ ৩৬টি গৃহহীন পরিবারকে পুনর্বাসনের জন্য আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে গৃহ নির্মাণের জন্য বরাদ্দ প্রদান করেন।

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর অঙ্গিকার হিসেবে ভূমিহীন ও গৃহহীনমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষনা বাস্তবায়ন করার লক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকূলে ২ শতক জমিসহ গৃহ প্রদানের নিমিত্ত হবিগঞ্জ জেলা প্রশাসন ১৪৭.৮৭ একর খাসজমি উদ্ধার করেছে।

যার আনুমানিক বাজারমূল্য ৫৮ কোটি টাকা। উক্ত কার্যক্রম মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহসী পদক্ষেপের মাধ্যমেই বাস্তবায়ন সম্ভব হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকূলে গৃহ প্রদানে প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুশাসন বাস্তবায়নে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সহকারী কমিশনারগণ অক্লান্ত পরিশ্রম করেছেন।

জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার, সিলেট নিয়মিত তদারকি করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, আশ্রয়ণ প্রকল্পের রাস্তা, বিদ্যুৎ, পানি সরবরাহের ব্যবস্থা করায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সংসদ সদস্য, আইন-শৃঙ্খলা বাহিনীসহ সকল জনপ্রতিনিধি, মিডিয়া এর সদস্যদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবান জানান।

অনুষ্টানে উপস্থিত ছিলেন, চুনারুঘাট  প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: কামরুল ইসলাম, বর্তমান  সভাপতি মো: জামাল হোসেন লিটন , সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম সহ স্থানীয় বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ

চুনারুঘাটে আরো ৭১টি পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর নতুন ঘর

আপডেট সময় ০৮:২২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪