হবিগঞ্জ ০৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা

চুনারুঘাটে রমজানে বাজার নিয়ন্ত্রণে ভোক্তাধিকারের অভিযান, ৭ ব্যবসায়ীকে জরিমানা

মিষ্টি ও জিলাপির কাটুনে ২১০ গ্রাম বাড়তি ওজনের কারণে প্রতিদিনই কেনাকাটায় ঠকছেন ক্রেতারা। মিষ্টি ও জিলাপি কিনতে গেলে ভারী কাটুনের নিচে চাপা পড়ে যায় মিষ্টি ও জিলাপির আসল ওজন।
ঘটনা ঘটে কাটুনের প্রায় সব পণ্যে। বেশি দাম দিয়ে পণ্য ওজনে কম পেতে অনেকটা যেন অভ্যস্ত হয়ে পড়ছেন লোকজন। মাঝে মাঝে বাড়তি ওজনের প্যাকেট নিয়ে বিক্রেতার সঙ্গে ক্রেতার বচসা যে একেবারে হয় না, তা নয়। তবে প্রতিকার পাওয়া যায় না।
তবে এবারের ঘটনায় ক্রেতারা কিছুটা স্বস্তি পেতে পারেন। এমন বাড়তি ওজনের প্যাকেট বা কাটুনের কারণে জরিমানা গুনতে হয়েছে ৪টি মিষ্টির দোকানকে। ওই দোকানগুলোতে মিষ্টি ও জিলাপি বিক্রির ক্ষেত্রে ভারী কাটুন ব্যবহার করা হয় এমন অভিযোগের ভিত্তিতে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ সহ কারচুপি নিয়ন্ত্রণ রাখতে হবিগঞ্জের চুনারুঘাটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছেন।
অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং মিষ্টি ও জিলাপির কার্টুনে ২১০ গ্রাম বেশি থাকার অপরাধে জয় মা” মিষ্টান্ন ভাণ্ডারের রাজেন্দ্র দেবনাথকে ৩ হাজার টাকা, জিলাপীতে হাইড্রোজেন ব্যবহার করায় বিবাড়ীয়া মিষ্টি ঘরের রাখাল চন্দ্র সরকারকে ৪ হাজার টাকা, মিষ্টি ও জিলাপিতে কেজিতে পরিমাণে কম রাখায় লক্ষী মিষ্টান্ন ভাণ্ডারের সত্য দেবনাথকে ৩ হাজার টাকা, ওজনে কম ও জিলাপিতে হাইড্রোজেন ব্যবহার করায় শ্রী দুর্গা মিষ্টান্ন ভাণ্ডারের নিরেশ পালকে ৩ হাজার টাকা,  আলু কেজিতে বেশি দামে বিক্রি করায় কাঁচা মাল ব্যবসায়ী সিবু পালকে ৫০০টাকা ও মূল্য তালিকা না থাকায় রাব্বি পোলট্রি মুরগি ব্যবসায়ীকে ২ হাজার টাকা এবং ওজন বাড়ানোর জন্য চিংড়ির শরীরে বিষাক্ত রাসায়নিক ও জেলি পুশ করার দায়ে মাছ ব্যবসায়ী  আব্বাসকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আজ বুধবার (১৩ মার্চ) বিকেলে চুনারুঘাট পৌরশহরের কাঁচা বাজার, উত্তর বাজার ও মধ্যে বাজার বিভিন্ন মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান পরিচালনা করে এসব জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হবিগঞ্জ জেলার সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।
এসময় আরো উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক এএসআই মোফাজ্জল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিদপ্তরের হবিগঞ্জ জেলার সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন, মিষ্টির ক্রেতাদের সাথে দোকানগুলোতে মিষ্টি ও জিলাপির কাটুনে ২০১০ গ্রাম বেশি।
ওই কাটুনে মিষ্টি নেওয়ার অর্থ, এক কেজি মিষ্টি কিনে ক্রেতা পাবেন ৭৯০ গ্রাম।  এছাড়াও জিলাপিতে বিষাক্ত ক্যামিকেল হাইড্রোজেন ব্যবহার করা হয় এমনকি পণ্যের সঠিক মূল্য তালিকা দোকানে প্রদর্শন না করা, এবং ক্রয়-বিক্রয়ের রশিদ দেখাতে না পারায় তাদের সতর্কতামূলক এ জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন ভোক্তা বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এদিকে স্থানীয় উৎপাদন ও বাজার ব্যবস্থাপনার ওপর দেশের অর্থনীতির সাফল্য নির্ভরশীল। স্থানীয় বাজারে অসাধু ব্যবসায়ীদের কারণে পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে।
ফলে ভোক্তারা মূল্যস্ফীতির শিকার হচ্ছেন। বাজার নিয়ন্ত্রণ রোধে অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া না হলে তাদের নিয়ন্ত্রণ করা যাবেনা বলে মনে করছেন জনসাধারণ। তবে কাঁচা বাজারের ব্যবসায়ী হামিদ মিয়া বলেন, আমরা আড়ৎ থেকে অতিরিক্ত মূল্য দিয়ে জিনিসপত্র ক্রয় করি।
আড়ৎদার যদি কম না রাখে আমরা কিভাবে কমে বিক্রি করবো। মাছ বিক্রেতা সাহাব উদ্দিন বলেন, চিংড়িতে জেলি মেশানো আমার জানা নেই। এখন দেখতে পারছি। মিষ্টি দোকানদার সত্য দেবনাথ বলেন, আমরা কাটুন কিনে আনি আমাদের কিছু করার ছিলনা।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১

চুনারুঘাটে রমজানে বাজার নিয়ন্ত্রণে ভোক্তাধিকারের অভিযান, ৭ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ০৭:৩৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪