হবিগঞ্জ ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক Logo কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড Logo চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক Logo বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা Logo চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত Logo চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা Logo চুনারুঘাটে নিখোঁজ আব্দুল আলীকে অপহরণের অভিযোগ সংবাদ সম্মেলনে ছেলের দাবি, ‘বাবাকে উদ্ধার করুন’ Logo চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড Logo হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাসির উদ্দিন

হবিগঞ্জে জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে এমপি পত্নী আলেয়া জাহির জয়ী

হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে এমপি পত্নী আলেয়া আক্তার জয়ী হয়েছেন। তিনি আনারস প্রতীক নিয়ে মোট ৫৬৪ ভোট পেয়ে বিজয়ী হন।

আলেয়া আক্তার হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহিরের স্ত্রী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী পেয়েছেন ৫০১ ভোট।

আজ শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ৯টি উপজেলায় পৃথক কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জেলায় মোট ভোটার রয়েছেন ১ হাজার ১০২ জন।

এ নির্বাচনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য, সংরক্ষিত সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলররা ভোটার।

উল্লেখ্য, গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য জেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন ডা. মুশফিক হোসেন চৌধুরী। ফলে পদটি শূন্য হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক

হবিগঞ্জে জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে এমপি পত্নী আলেয়া জাহির জয়ী

আপডেট সময় ০৭:৫৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪