হবিগঞ্জ ০৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা Logo মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা Logo চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন Logo মাধবপুরে হামলার শিকার পরিবারই মামলার আসামি, বিচার দাবি

ব্যারিস্টার সুমনের আহবানে ‘তারুণ্যের সমাবেশ’ আজ, থাকবেন প্রতিমন্ত্রী পলক

দেশে নানাভাবে উদ্যোক্তা হয়ে ওঠা আলোচিত ব্যক্তিদের নিয়ে হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ‘তারুণ্যের সমাবেশ’ আয়োজন করতে যাচ্ছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার ডিসিপি স্কুলমাঠে সকাল ১১টায় এই অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. রুহেল মিয়া।

রুহেল মিয়া বলেন- অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণদের উদ্দেশে বক্তব্য দেবেন।

অন্যদের মধ্যে আরও উপস্থিত থাকার কথা রয়েছে- নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার, গায়ক তাসরিফ খান, ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির, তৌহিদ আফ্রিদি, জনপ্রিয় ভিডিও ব্লগার সোলায়মান সুখন এবং সাংবাদিক ফারাবি হাফিজের।

মো. রুহেল মিয়া বলেন, সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন তার নির্বাচনি এলাকার তরুণ প্রজন্মকে উদ্যোক্তা করে তোলার উদ্দেশে ‘তারুণ্যের সমাবেশ’ শিরোনামে অনুষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছেন। দিনব্যাপী আয়োজনে উদ্বুদ্ধকরণ বক্তব্যের পাশাপাশি থাকবে সঙ্গীতানুষ্ঠানও।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এটি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আয়োজিত প্রথম অনুষ্ঠান। এতে সংসদ সদস্যের নির্বাচনি এলাকাসহ অন্য এলাকা থেকেও প্রচার মানুষের সমাগম ঘটবে বলেও জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

ব্যারিস্টার সুমনের আহবানে ‘তারুণ্যের সমাবেশ’ আজ, থাকবেন প্রতিমন্ত্রী পলক

আপডেট সময় ০১:১৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪