হবিগঞ্জ ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও কর্মসংস্থান সহায়তা দিল কারিতাস Logo বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক Logo কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: এমপি ফয়সল Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড Logo চুনারুঘাটে পাঁচ বছরেও গ্রেপ্তার হয়নি একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক Logo বাহুবলে অবৈধ বালু উত্তোলন, যুবককে ১ লাখ টাকা জরিমানা Logo চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত Logo চুরির অপরাধে যুবককে গণপিটুনি না দিয়ে ২০০ রাকাত নামাজের শর্তে ছেড়ে দিলেন স্থানীয়রা Logo চুনারুঘাটে নিখোঁজ আব্দুল আলীকে অপহরণের অভিযোগ সংবাদ সম্মেলনে ছেলের দাবি, ‘বাবাকে উদ্ধার করুন’ Logo চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

শায়েস্তাগঞ্জে দিনব্যাপী গণজাগরনের নাটক ও সাংস্কৃতিক উৎসব

  • কামরুল হাসানঃ
  • আপডেট সময় ১২:০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি’ এই শ্লোগানে শায়েস্তাগঞ্জ উপজেলার দেশ নাট্যগোষ্ঠী আয়োজিত দিন ব্যাপী গণজাগরণের নাটক ও সাংস্কৃতিক উৎসব জাঁকজমকপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৬ জানুয়ারী) রাত সাড়ে ১১টায় পৌর শহিদ মিনারে দিন ব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠানমালা শেষ হয়েছে।

এর আগে সকাল সাড়ে ১০টায় দিন ব্যাপী উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সহসভাপতি অনিরুদ্ধ ধর শান্তনু।
শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় শায়েস্তাগঞ্জ পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।

সন্ধ্যায় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হবিগঞ্জ-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।
তিনি বলেন, শায়েস্তাগঞ্জ উপজেলা ভবন নির্মাণের সাথে সাংস্কৃতিক কর্মকান্ডের জন্য একটি অডিটরিয়াম নির্মাণ করা হবে এবং দেশ নাট্যগোষ্ঠী সাংস্কৃতিক কর্মকান্ড আরো বেগবান করার জন্য অনুদান ঘোষণা করেন সংসদ সদস্য।

সংগঠনের আহ্বায়ক এডভোকেট মীর গোলাম মোস্তুফার সভাপতিত্বে ও সদস্য সচিব কিতাব আলী শাহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মুক্তা আক্তার, এডভোকেট হুমায়ূন কবীর সৈকত, সহকারি অধ্যাপক তরিকুল ইসলাম হারুন, সহকারি অধ্যাপক নাসরিন হক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার সেক্রেটারী তোফাজ্জাল সোহেল, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের দপ্তর সম্পাদক খুরশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক (সিলেট) জালাল উদ্দিন রুমি, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, দেশ নাট্যগোষ্ঠীর যুগ্ম আহ্বায়ক হারুন সাঁই প্রমুখ।

কামরুল হাসান ও মিজানুর রহমান সুমনের উপস্থাপনায় মঞ্চে নাটক প্রদর্শন করে জীবন সংকেত নাট্যগোষ্ঠী, খোয়াই থিয়েটার, শায়েস্তাগঞ্জ থিয়েটার, নবীন থিয়েটার। নাটক প্রদর্শনের জন্য দেশ নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করে দেশ কালচারাল একাডেমি। থামাইলে অংশগ্রহণ করে দেশ নাট্য গোষ্ঠীর গণসঙ্গীত গ্রুপ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও কর্মসংস্থান সহায়তা দিল কারিতাস

শায়েস্তাগঞ্জে দিনব্যাপী গণজাগরনের নাটক ও সাংস্কৃতিক উৎসব

আপডেট সময় ১২:০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪