হবিগঞ্জ ১০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ Logo চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ

মাধবপুরে উদ্যোক্তাদের মাঝে কৃষি যন্ত্রপাতি সার ও বীজ বিতরণ

  • মোঃ এরশাদ আলী :
  • আপডেট সময় ০২:৫৩:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • ২৭৫ বার পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুরে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের ৬০ জন উদ্যোক্তার মাঝে উন্নত কৃষি যন্ত্রপাতি, সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ বুধবার (৮ নভেম্বর ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্যোক্তাদের হাতে এসব উপকরণ তুলে দেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্জুর আহ্সান।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)মাধবপুর শাখার উদ্যোগে সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষি খাতে সহায়তা দেয়ার জন্য এগ্রো-সিএসআর প্রকল্প ২০২৩ ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) মাধবপুর শাখার ব্যবস্থাপক মোহিত রঞ্জন ভট্টাচার্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্জুর আহ্সান।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান,মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃএরশাদ আলী,ইউসিবি (পিএলসি) মাধবপুর শাখার অপারেশন ম্যানেজার সাইদুর রহমান মোল্লা ,জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষক মোঃ বদু মিয়া প্রমুখ।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)মাধবপুর শাখার ব্যবস্থাপক মোহিত রঞ্জন ভট্টাচার্য জানান, এ উপজেলার কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের ৬০ জন উদ্যোক্তাদের মাঝে ৯ লাখ টাকার ,
পানির পাম্প, ধান মাড়াই যন্ত্র, ফ্যান,কিটনাশক যন্ত্র,সার ও বীজ সহ বিভিন্ন উন্নত কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয়েছে। এছাড়া ও উদ্যোক্তাদের কৃষি,প্রাণিসম্পদ ও মৎস্য খাতের বিশেষ উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

মাধবপুরে উদ্যোক্তাদের মাঝে কৃষি যন্ত্রপাতি সার ও বীজ বিতরণ

আপডেট সময় ০২:৫৩:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩