হবিগঞ্জ ০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

বাহুবলে আ.লীগ-বিএনপি মুখোমুখি সংঘর্ষে আহত ৩০

  • কামরুল হাসানঃ
  • আপডেট সময় ০৫:২৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • ২৯৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে বিএনপির পিকেটারদের সাথে আওয়ামীলীগ নেতাকর্মীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ সহ প্রায় ৩০ জন আহত হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে ঢাকা সিলেট মহাসড়ক ও পুরাতন ঢাকা সিলেট মহাসড়কে পিকেটিং করে বিএনপি নেতাকর্মীরা।

খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে মহাসড়কের চালিতাতলায় পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। এসময় বিএনপি নেতা আব্দুল হাই শিবলু,রুকু মিয়া ও তৌহিদুল ইসলামকে আটক করা হয়।

এ খবর বিএনপি নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে সকাল ১১ টার দিকে উপজেলার মিরপুর বাজারে বিএনপি ও আওয়ামীলীগ নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ঘন্টাব্যাপী সংঘর্ষে পুলিশ সহ প্রায় ৩০ জন আহত হয়েছে। এ ঘটনার খবর পেয়ে বাহুবল-নবীগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি আবুল খয়ের এর নেতৃত্বে একদল পুলিশ গিয়ে কাঁদানেগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি

বাহুবলে আ.লীগ-বিএনপি মুখোমুখি সংঘর্ষে আহত ৩০

আপডেট সময় ০৫:২৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩