হবিগঞ্জ ০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার Logo চুনারুঘাটে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভ, তদন্ত কমিটি গঠন Logo চুনারুঘাটে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতারা Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ Logo সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি Logo চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন ডঃ মোঃ আব্দুস সাত্তার বেগ

  • মোঃ এরশাদ আলী :
  • আপডেট সময় ০৬:১৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
  • ৩১৭ বার পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ মো: আব্দুস সাত্তার বেগ পিএইচডি ডিগ্রী লাভ করেছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গত ২৬ আগস্টের জরুরী সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ডঃ মো: আব্দুস সাাত্তার বেগকে এই সম্মানজনক ডিগ্রী অর্পণ করা হয়।

তার থিসিসের বিষয় ছিল মলিকুলার বায়োলজি ও পাবলিক হেলথ। এতে জনস্বাস্থ্যে এন্টিবায়োটিকের বিভিন্ন জিন ও এর প্রভাব এবং গাভীর ম্যাস্টাইটিস রোগের প্রতিকারে ভ্যাক্সিন তৈরির জন্য ক্যান্ডিডেট তৈরি বিষয়ে বিশদ বর্ণনা করা হয়েছে।

মেধাবী অফিসার হিসাবে কর্মজীবনে সাফল্যের স্বাক্ষর
রেখে চলা ডঃ আব্দুস সাত্তার বেগ ৩০ তম বিসিএসের মাধ্যমে ক্যাডার সার্ভিসে যোগদান করেন। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম ডঃ আব্দুস সাত্তার বেগের।

তার পিতা বিশিষ্ট সমাজসেবক নান্নু মিয়া বেগ দীর্ঘ ২০ বছর ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। স্থানীয় বাখরনগর উচ্চ বিদ্যা নিকেতন থেকে ২০০০ সালে ৫টি লেটারসহ স্টার মার্কস পেয়ে এসএসসি ও চট্টগ্রাম সিটি কলেজ থেকে ২০০২ সালে এইচএসসি পাশ করার পর তিনি ২০০২-০৩ সেশনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

সেখানকার এএনএসভিএম অনুষদ থেকে ২০০৮ সালে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে অনার্স ডিগ্রী সম্পন্ন করেন। তারপর ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী হিসাবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন আব্দুস সাত্তার বেগ।

শিক্ষা জীবনের প্রতিটি স্তরে মেধার স্বাক্ষর রেখে ২০০৮ সালে ডঃ বেগ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন(ইউজিসি) মেধাবৃত্তি, ২০১০ সালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং ২০১১ সালে রাষ্ট্রপতি স্বর্ণপদক লাভ করেন।তাছাড়াও আরো অনেক পদক,পুরস্কার ও সম্মাননা রয়েছে তার সাফল্যের ঝুলিতে।

বিবাহিত জীবনে ১ পুত্রসন্তানের জনক ডঃ আব্দুস সাত্তার বেগ সহজসরল জীবন-যাপনে অভ্যস্ত একজন সদালাপী ও সজ্জন মানুষ এবং একজন সফল উপস্থাপক ও প্রজ্ঞাবান বক্তা হিসাবেও তিনি খ্যাতিমান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন ডঃ মোঃ আব্দুস সাত্তার বেগ

আপডেট সময় ০৬:১৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩