হবিগঞ্জ ০২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধবপুরে প্রেমিকা ৫ মাসের অন্তঃসত্ত্বা, বাচ্চা নষ্ট করতে প্রেমিকের চাপ Logo মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ Logo সালমান শাহ হত্যা: ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তির দাবি রাষ্ট্রপক্ষের Logo চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা Logo বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত Logo চুনারুঘাটে প্রয়াত মেয়র মোহাম্মদ আলী স্মৃতি ফ্রিজ কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo শানখলা ইউনিয়নে জনমুখী উন্নয়নের রোল মডেল প্যানেল চেয়ারম্যান ইকবাল মেম্বার Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত Logo গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন Logo জাপানে এস.এস.ডাব্লিউ কর্মসূচির আওতায় নারী কর্মী নিয়োগের সুযোগ

সিলেট ওসমানী হাসপাতালে বন্যার পানি

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সিলেট নগরীর অনেক এলাকা। ডুবে গেছে রাস্তা-ঘাট, বাসা-বাড়ি।

পানি ঢুকে পড়েছে স্বাস্থ্য বিভাগের মানুষের সবচেয়ে বড় ভরসার স্থল সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। যদিও হাসপাতালে সামান্য পানি ঢুকলেও বেশি ঢুকেছে মেডিক্যাল কলেজ ভবনে।

এ ভবনের নিচতলার প্রতিটি কক্ষে হাটুসমান পানি জমেছে এবং সময় যত বাড়ছে পানিও ততই বাড়ছে। হাসপাতালের বিভিন্ন ভবনে পানি ঢুকলেও স্বাস্থ্যসেবা ব্যাহত হয়নি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তবে রোগীদের যাতায়াতে পোহাতে হচ্ছে ভোগান্তি।

রোববার (২ জুলাই) বিকেল ৩টার দিকে ওসমানী হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে পানি ঢুকে গেছে। পানি ঢুকেছে নতুন বিল্ডিংয়েও। তবে কোনো যন্ত্রাংশ পানিতে ডুবেনি।

তবে মেডিক্যাল কলেজের নিচতলার সব ক’টি কক্ষ পানিতে তলিয়ে গেছে। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ‘হাসপাতালের পেছনের নালা উপচে হু হু করে পানি ঢুকছে।

মেডিক্যাল কলেজের নিচতলা পুরোটাতেই পানি ঢুকেছে। একেকটি কক্ষে হাটুসমান পানি।’ তিনি আরো বলেন, ‘গত বছর বন্যার সময় পানি ঢুকতে দেখে সিটি করপোরেশন বা সংশ্লিষ্টরা যদি কার্যকর পদক্ষেপ নিতেন তবে এবারো এমন পরিস্থিতি হতো না।

বৃষ্টি অব্যাহত থাকলে সকল ভবনে পানি আরো বাড়বে। তখন হয়ত বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক নাও থাকতে পারে।’ এ বিষয়ে বক্তব্য নিতে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

মাধবপুরে প্রেমিকা ৫ মাসের অন্তঃসত্ত্বা, বাচ্চা নষ্ট করতে প্রেমিকের চাপ

সিলেট ওসমানী হাসপাতালে বন্যার পানি

আপডেট সময় ১২:৪৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩