হবিগঞ্জ ০২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ Logo চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, আশঙ্কাজনক দুই বন্ধু Logo সহপরিবারে ওমরাহ হজ্বে গেলেন চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের স্বত্বাধিকারী জহির আহমেদ Logo চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী Logo হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান Logo মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন Logo এক রাতে পাশাপাশি ৩ প্রাথমিক বিদ্যালয়ে চুরি, ঘটনাস্থল পরিদর্শনে সার্কেল এএসপি Logo মিরাশী ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী আব্দুল মনাফ মিয়া

নবীগঞ্জ গোবিন্দ্র জিউড় আখড়া রণক্ষেত্র, আহত ৩

নবীগঞ্জ গোবিন্দ্র জিউড় আখড়া প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্মেলনে দু গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে সাবেক কাউন্সিলরসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। এরমধ্যে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারে সদস্য সচিব রত্নদীপ দাস রাজুকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট প্রেরণ করা হয়েছে।

আজ (১২ মে) শুক্রবার দুপুরে এ সংঘর্ষে ঘটনা ঘটেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সুত্রে জানাযায়, আজ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা ও উপজেলার নেতৃবৃন্দ সহ ১৩ ইউনিয়নের কাউন্সিলার গণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য উপস্থিত হন।

এ সময় উপজেলার কুর্শি ইউনিয়ন কমিটির সভাপতি অনুপস্থিত থাকায় তার ভোট কে প্রদান করবে এ নিয়ে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী দু প্রার্থী উত্তম কুমার পাল হিমেল ও গৌতম রায় এর মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে দু পক্ষ।

এতে সাবেক কাউন্সিলর গয়াহরি গ্রামের দুর্গা চরন দেব এর ছেলে প্রানেশ চন্দ্র দেব (৪৮) মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব মুক্তাহার গ্রামের বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাসের ছেলে রত্নদ্বীপ দাস রাজু (৩২) এবং ১নং ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌকি গ্রামের মনিন্দ্র দাসের ছেলে সমিরন দাস ( ৪৫) গুরুতর আহত হয়।

এ সময় কিছু চেয়ার ভাংচুর হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রত্নদ্বীপ দাস রাজুকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অন্যান্যদের আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

নবীগঞ্জ গোবিন্দ্র জিউড় আখড়া রণক্ষেত্র, আহত ৩

আপডেট সময় ০৭:৫৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩