হবিগঞ্জ ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ Logo চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, আশঙ্কাজনক দুই বন্ধু Logo সহপরিবারে ওমরাহ হজ্বে গেলেন চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের স্বত্বাধিকারী জহির আহমেদ Logo চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী Logo হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান Logo মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন Logo এক রাতে পাশাপাশি ৩ প্রাথমিক বিদ্যালয়ে চুরি, ঘটনাস্থল পরিদর্শনে সার্কেল এএসপি Logo মিরাশী ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী আব্দুল মনাফ মিয়া

নবীগঞ্জে সিএনজি ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে সিএনজি ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের ঘটনায় ৩ জন যাত্রী নিহতের খবর পাওয়া গেছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ঢাকা সিলেট মহাসড়কের গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজারের পাশে মুশকিল আহসান মাজারের সামনে (হবিগঞ্জ.থ.১১-২০৯২) সিএনজি ও (ঢাকা মেট্রো-গ ৩৪-৫৪৭২) প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দূঘটনা ঘটে।

মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সিএনজি ও প্রাইভেটকার গাড়িতে থাকা যাত্রী ৭ জন যাত্রীই গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সিলেট নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে গুরুতর আহত চুনারুঘাট বাদশারগাঁও গ্রামের ছানা মিয়ার পুত্র সোহেল মিয়া (৪২) ও নবীগঞ্জ উপজেলার পানিউমনা ইউনিয়নের বান্দাউড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র আব্দুল মালিক মিয়া (৮৩) মৃত্যুবরণ করেন।

গুরুতর আহত পুটিজুড়ি ভবানীপুর গ্রামের মৃত জিগার আলীর পুত্র আবদাল মিয়া (৪১) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মুখোমুখি সংঘর্ষের ঘটনায় প্রায় এক ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পরিমল দেব সহ এক দল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন। এবং দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যান। নিহতের খবরটি নিশ্চিত করেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পরিমল দেব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

নবীগঞ্জে সিএনজি ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

আপডেট সময় ০৯:৩৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩