হবিগঞ্জ ০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন
নিজ অর্থায়নে ৪২তম সেতুর উদ্বোধন

১০০ সেতু নির্মাণ করে পৃথিবী থেকে বিদায় নিতে চাই- ব্যারিস্টার সুমন

নিজ অর্থায়নে এ পর্যন্ত ৪২টি সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করেছেন। লক্ষ ১০০ সেতু নির্মাণ। সেই লক্ষে কাজ করছেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। গত  মঙ্গলবার (২০ ডিসেম্বর) নিজ  উপজেলার শানখলা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে নির্মাণ করা ৪২তম সেতুটি দুইজন প্রবাসীকে দিয়ে উদ্বোধন করিয়েছেন তিনি।

৪২তম সেতুটি মৌলভীবাজার জেলার বাসিন্দা আলহাজ্ব শাহ আজম উদ্দিনের নামে উৎসর্গ করা হয়েছে। যিনি এদেশের ৫০০ মানুষকে যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ করে দিয়েছেন। তার মেয়ে আমেরিকার নিউজার্সির কাউন্সিলর উইমেন শেফা উদ্দিন ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। আর সেতুটির উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলার বাসিন্দা ইংল্যান্ড প্রবাসী মামুন চৌধুরী। তিনি যুক্তরাজ্যে সফলতার জন্য ব্রিটেনের রাণীর কাছ থেকে দুইবার অ্যাওয়ার্ড পেয়েছেন।

সেতু উদ্বোধনের পর প্রধান অতিথি শেফা উদ্দিন বলেন, আমার বাবার নামে সেতুটি ডেডিকেট করায় আমি আবেগে আপ্লুত হয়ে পড়েছি। ব্যারিস্টার সুমন যেভাবে মানুষের জন্য কাজ করছেন, তেমনিভাবে আমিও কাজ করতে চাই। সবারই ব্যক্তি পর্যায়ে মানুষের সেবায় যুক্ত হওয়া উচিত।

যুক্তরাজ্য প্রবাসী মামুন চৌধুরী বলেন, এটি একটি ভালবাসার সেতু। ছোট হলেও এ এলাকার মানুষের জন্য এটি অনেক বড় পাওয়া। সুমনের সঙ্গে যে মানুষের অন্তরের সম্পর্ক রয়েছে, তা এখানে এসে দেখলাম। সব মানুষেরই সফলতা আছে। এ সফলতাকে তখনই সফল বলা যায়, যখন তা সবার মধ্যে বিলিয়ে দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

নিজ অর্থায়নে ৪২তম সেতুর উদ্বোধন

১০০ সেতু নির্মাণ করে পৃথিবী থেকে বিদায় নিতে চাই- ব্যারিস্টার সুমন

আপডেট সময় ১২:০৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩