হবিগঞ্জ ০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের সাবেক ইউপি সদস্য দুলাল ভুইয়ার ইন্তেকাল, বৃহস্পতিবার সকাল ১১টায় জানাজা Logo চুনারুঘাটের রাজারবাজার বালু মহালের রাজস্ব জমা ছাড়াই বালু উত্তোলন ও বিক্রি অব্যাহত Logo চুনারুঘাটের রাণীগাঁও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন Logo চুনারুঘাটে বেড়েছে লোডশেডিং, জনজীবনে চরম ভোগান্তি: এমপির হস্তক্ষেপ চান এনসিপি নেতা তারেক Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে দুই সংসদ সদস্য মনোনীত Logo হবিগঞ্জ বার নির্বাচনে বিজয়ী মঞ্জুর উদ্দিন সভাপতি, মাসুদ করিম সম্পাদক Logo চুনারুঘাটে সমতা ফাউন্ডেশনের উদ্যোগে ফরম ও পাশবই বিতরণ Logo চুনারুঘাটে রাহী ট্রেডার্সের বিরুদ্ধে সরকারি কোষাগারে টাকা জমা ছাড়াই বালু বিক্রির অভিযোগ, ৫ ট্রাক জব্দ Logo চুনারুঘাটে ঘন ঘন ইউএনও বদলি: সেবায় ভোগান্তিতে উপজেলাবাসী, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদে ঝড় Logo চুনারুঘাটে সালাম স্টীল গ্রুপ ও একে করপোরেশনের উদ্যোগে নির্মাণ শিল্পীদের মিলন মেলা
পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা

কুলাউড়ার একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

কুলাউড়ার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে (১৭) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।গত বৃহস্পতিবার (২৬ মে) রাতে ওই শিক্ষার্থীর পিতা কুলাউড়া থানায় ৪ জনের নামোল্লেখসহ অজ্ঞাত অপর একজনকে আসামী করে ধর্ষণ মামলা দায়ের করেন। ওই রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মুকিদ মিয়া ও আব্দুছ ছত্তার নামক অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (২৫ মে) বিকেলে বিদ্যালয়ের ছুটি শেষে ওই ছাত্রী তার ছেলে বন্ধুর সাথে উপজেলার হিঙ্গাজিয়া রাবার বাগানে বেড়াতে যান। এ সময় সেখানে ব্রাহ্মণবাজারের বাসুদেবপুরের মৃত মাহমুদ মিয়ার ছেলে মুকিদ মিয়া (৩৫), হিংগাজিয়া চা বাগানের বাসিন্দা জামাল মিয়ার ছেলে জসিম মিয়া (২৮), লংলা খাস নতুন বস্তির বাসিন্দা মো. শমশের মিয়ার ছেলে আব্দুছ ছত্তার (১৯), হিংগাজিয়া চা বাগানের বড় লাইন এলাকার মছদ্দর আলীর ছেলে মোস্তফা মিয়া (২৫) এবং অজ্ঞাতনামা আরও ১ জন ছিলেন। ওই ছাত্রী ও তার বন্ধুকে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে বাগানের নির্জন স্থানে নিয়ে যায় ওই ৫ যুবক। ছাত্রীর বন্ধুকে হাত-মুখ বেধে ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন। এতে ওই ছাত্রী জ্ঞান হারিয়ে ফেললে ওই যুবকরা তাকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। জ্ঞান ফেরার পর ওই ছাত্রী রাতে বাড়িতে ফিরে গিয়ে অভিভাবককে বিষয়টি জানান।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, ওই ছাত্রীর পিতা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা (নং ৪৩) দায়ের করেন। ঘটনার সাথে জড়িত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের সাবেক ইউপি সদস্য দুলাল ভুইয়ার ইন্তেকাল, বৃহস্পতিবার সকাল ১১টায় জানাজা

পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা

কুলাউড়ার একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

আপডেট সময় ০৭:৩০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২