হবিগঞ্জ ০৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার Logo চুনারুঘাটে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভ, তদন্ত কমিটি গঠন Logo চুনারুঘাটে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতারা Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ Logo সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি Logo চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস Logo চুনারুঘাটে মুক্তিযোদ্ধা নুরুল হকের ঘরবাড়ি ও জমি দখলের অভিযোগ

ড. সৈয়দ মকবুল হোসেনের মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশনের শোক

জালালাবাদ এসোসিয়েশনের আজীবন সদস্য, সাবেক সংসদ সদস্য এবং বিশিষ্ট সমাজসেবী ড. সৈয়দ মকবুল হোসেন আর নেই। তিনি বুধবার (১৬ মার্চ) রাত ৯.৪৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
সৈয়দ মকবুল হোসেন ১৯৪৬ সালে গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের সুন্দিসাইল গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে বিএ এবং এমএ পাশ করেন। পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভ করেছেন। তিনি সক্রিয়ভাবে মহান মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে সরকারি কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ১৯৭৫ সালে তিনি সরকারি চাকুরী থেকে স্বেচ্ছায় ইস্তফা দিয়ে ব্যবসা শুরু করেন। তিনি ১৯৮৬ সালের তৃতীয় ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিলেট-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে বেশ কয়েকটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
তাঁর মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার সভাপতি ড. এ কে আব্দুল মুবিন, সাধারণ সম্পাদক এড. জসিম উদ্দিন আহমেদ, জালালাবাদ ভবন ট্রাস্টের চেয়ারম্যান জনাব আব্দুল হামিদ চৌধুরী ও সেক্রেটারি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জালালাবাদ শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ও সেক্রেটারি জনাব জালাল আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোক বার্তায় বলেন, সিলেটবাসী একজন কৃতি সন্তানকে হারালো। তিনি সমাজে অত্যন্ত জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। সিলেটে একজন দানশীল ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন। নেতৃবৃন্দ তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।বার্তা প্রেরক, মোঃ শফিকুল ইসলাম সজল, দপ্তর সম্পাদক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য

ড. সৈয়দ মকবুল হোসেনের মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশনের শোক

আপডেট সময় ০৯:১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২