হবিগঞ্জ ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের স্বামী-স্ত্রী সহ ৫ জন কে কুপিয়ে আহত Logo চুনারুঘাটের সারগাম পাল রাজ্য এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে Logo মাধবপুরে কৃষকের জমি দখলের অভিযোগ চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে Logo চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ Logo চুনারুঘাটের সাতছড়ি বনে পদ্ম গোখরা ও দাঁড়াশ সাপ অবমুক্ত Logo চুনারুঘাটে সাতছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৮ গরু, ১০ কেজি গাঁজা ও বিপুল ইয়াবা উদ্ধার Logo চুনারুঘাট পৌর শহরে মাদক নির্মূল ও চুরি প্রতিরোধে মতবিনিময় Logo চুনারুঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত Logo মাধবপুরে প্রেমিকা ৫ মাসের অন্তঃসত্ত্বা, বাচ্চা নষ্ট করতে প্রেমিকের চাপ Logo মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

চুনারুঘাটের সার টাঙ্গাইলে পাচারকালে এক ব্যক্তি আটক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
  • ৪৮৯ বার পড়া হয়েছে

কৃষকদের জন্য সরকারি ভর্তুকির ৩২০ বস্তা টিএসপি সারসহ শামিম রেজা (২৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত শামীম রেজা সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার ধুকুয়ারা মল্লিক পাড়া গ্রামের মতিউর রহমান মল্লিকের ছেলে।

শুক্রবার (১১ মার্চ) দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ উপজেলার দেউন্দি চেকপোস্ট এলাকায় অভিযান চালায় শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ। এ সময় ৩২০ বস্তা টিএসপি সারসহ সার বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়।
এ ঘটনায় সার পাচারকারী ডিলার মেসার্স ইকবাল ট্রেডার্সের সত্ত্বাধিকারী সৈয়দ ইকবাল হোসেনসহ চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
জানা যায়, চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের সারের ডিলারশীপের সুযোগে দীর্ঘদিন ধরে সরকার হতে ভর্তুকি পাওয়া টিএসপি সার স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি না করে বেশি মুনাফার লোভে অবৈধভাবে অন্যত্র পাচার করে আসছিলো ডিলার সৈয়দ ইকবাল হোসেন। জব্দকৃত সার টাঙ্গাইলে পাচার করতে চেয়েছিলো সে। ইকবাল হোসেন সদর উপজেলার রাঙেরগাও গ্রামের সৈয়দ আনোয়ার খাঁনের ছেলে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব এর সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারকালে ৩২০ বস্তা টিএসপি সার সহ ১ ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় ডিলার সৈয়দ ইকবাল হোসেনসহ চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের স্বামী-স্ত্রী সহ ৫ জন কে কুপিয়ে আহত

চুনারুঘাটের সার টাঙ্গাইলে পাচারকালে এক ব্যক্তি আটক

আপডেট সময় ০৮:৪৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২