হবিগঞ্জ ০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার Logo চুনারুঘাটে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভ, তদন্ত কমিটি গঠন Logo চুনারুঘাটে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতারা Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ Logo সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি Logo চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস Logo চুনারুঘাটে মুক্তিযোদ্ধা নুরুল হকের ঘরবাড়ি ও জমি দখলের অভিযোগ

চুনারুঘাটে ক্যান্সার আক্রান্ত মৃত্যুঞ্জয়ী তরুণী জবার প্রবাসী প্রেমিকের সাথে বিয়ে

চুনারুঘাটে ক্যান্সার আক্রান্ত মৃত্যুঞ্জয়ী তরুণী জবা তার প্রেমিকের সাথে বিয়ে সম্পন্ন হয়েছে। গত রোববার (২৭ ফেব্রুয়ারি) চুনারুঘাট পৌরসভার ৮নং ওয়ার্ড উত্তর আমকান্দি আবাসিক এলাকায় নিজ বাড়িতে সম্পন্ন হয় এই বিয়ের আনুষ্ঠানিকতা ।

জানা যায়, ক্যান্সার আক্রান্ত জবাকে জেনে শুনেই বিয়ে করলেন মানবিক যুবক এক উপজেলার পারকুল গ্রামের ওমান প্রবাসী ইসমাইল সাহরাজ। একই সাথে জবা পেলেন নতুন অভিভাবক।

প্রসঙ্গত, দীর্ঘদিন এই ক্যান্সার আক্রান্ত জবার পাশে বাবা মায়ের মতো ছিলেন- এডভোকেট মোস্তাক বাহার ও চুনারুঘাট সদর হাসপতালের আরএমও ডাক্তার ফাতেমা হক দম্পতি। এখন থেকে জবার চিকিৎসা খরচ বহন করবেন তার স্বামী। এই কমিটমেন্ট দিয়েই বিয়ের প্রস্তাব ও বিয়ে দিয়েছেন এই মানবিক দম্পতি। এছাড়াও জবার জন্য ১০০জনের দেয়া ২ লক্ষ ৬৯ হাজার ৫০০ টাকা থেকে এই দম্পতি জবার চিকিৎসায় এ পর্যন্ত খরচ করেছেন ২ লক্ষ ১৯ হাজার ৫শত টাকা। বাকী ৪৯ হাজার ৫শত টাকা জবা আর এডভোকেট মোস্তাক বাহারের নামে সোনালি ব্যাংক চুনারুঘাট শাখায় জমা রয়েছে বলে জানান এই দম্পতি। জবার চিকিৎসা খরচ যদি হঠাৎ বেশি দরকার হয়। তাহলে এই ফান্ড থেকে খরচ হবে। বিষয়টি জবা, তার স্বামী, শ্বশুর, বাবা, মা, তার আত্মীয় স্বজন, ফ্রি মেডিকেল সেবা দাতা কামরুল ইসলাম অবগত আছেন। তিনি দীর্ঘদিন সেবা ডায়গনস্টিক সেন্টারে জবার বিভিন্ন ধরণের পরীক্ষা ফি ফ্রি করে দিয়েছেন। এছাড়াও সার্বিক সহযোগিতা করেন লন্ডন প্রবাসী মামুন চৌধুরী। মৃত্যুঞ্জয়ী জবা এই নতুন জীবনযাত্রায় সকলে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য

চুনারুঘাটে ক্যান্সার আক্রান্ত মৃত্যুঞ্জয়ী তরুণী জবার প্রবাসী প্রেমিকের সাথে বিয়ে

আপডেট সময় ০১:৪১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২