হবিগঞ্জ ০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা Logo মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা Logo চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন Logo মাধবপুরে হামলার শিকার পরিবারই মামলার আসামি, বিচার দাবি

চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং জনদুর্ভোগ নিরসনে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল।

সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন উন্নয়ন সমস্যা তুলে ধরেন। বক্তারা বিশেষ করে গ্রামীণ সড়কের বেহাল অবস্থা, খোয়াই নদীর ওপর স্থায়ী সেতু নির্মাণ, বন্যা ও নদীভাঙন প্রতিরোধ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, বিদ্যুৎ ও পানি সরবরাহের সংকট নিরসনের দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম ফয়সল বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির প্রাণশক্তি। দীর্ঘ ১৭ বছর নানা ধরনের নির্যাতন, মামলা-হামলা ও প্রতিকূলতার মধ্যেও দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা দলকে সুসংগঠিত রেখেছেন। তাদের এই অবদানের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। তাই তৃণমূলের নেতাকর্মীদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে চান বলে তিনি জানান।

তিনি আরও বলেন, চুনারুঘাটের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। জনগণের প্রত্যাশা পূরণে তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করা হবে। অবহেলিত এলাকার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। জনগণের সমস্যাগুলো সরাসরি শুনে সেগুলো সংশ্লিষ্ট দপ্তরে উপস্থাপন ও সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

সভায় চুনারুঘাট উপজেলা বিএনপির সিনি: সহ-সভাপতি জমরুত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাাসান, সাবেক আহবায়ক আবু সালেহ মো: শফিকুর রহমান, সাবেক মেয়র ও বিএনপি নেতা নাজিদ উদ্দিন সামসু, সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার,  যুগ্ন সম্পাদক সামছুল হক তালুকদার ও আব্দুর রহিম তালুকদার শ্যামল, গাজীপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, মিরাশী  পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুর রহমান তরফদার সহ পৌর বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে উপজেলার উন্নয়নসংক্রান্ত বিভিন্ন দাবি ও প্রস্তাব সংসদ সদস্যের কাছে লিখিতভাবে উপস্থাপন করা হয়। স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের অবহেলিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে চুনারুঘাটে উন্নয়নের নতুন গতি সৃষ্টি হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল

আপডেট সময় ০১:০৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬