হবিগঞ্জ ১১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা Logo মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা Logo চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

মাধবপুরের চা-বাগানে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় ৯ ডাকাত গ্রেফতার

  • মোঃ এরশাদ আলী :
  • আপডেট সময় ০৪:৪৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • ২৭০ বার পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে সংগঠিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত দলের মূলহোতা ও লুণ্ঠিত মালামালসহ ৯ ডাকাত কে গ্রেফতার করেছে র‍্যাব-৯ একটি টিমও মাধবপুর থানার পুলিশ ।

গ্রেফতারকৃত ডাকাতদের আজ রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ জেল কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের আবু জাহের শুক্কর মিয়ার পুত্র এমদাদুল হক মিলন(৩৮)ওরফে রিপন মিয়া, একই গ্রামের মোঃ শফিকুল ইসলামের পুত্র মোঃ নাজমুল ইসলাম নাজমুল (৩১), আবু সাঈদের পুত্র মোঃ হৃদয় মিয়া (২৮), হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বারচান্দুরা গ্রামের মৃত ফজলুল হকের পুত্র মো: রমজান মিয়া (৩২), একই উপজেলার চৌমুহনী ইউনিয়নের হবিবপুর গ্রামের মৃত তাজুল ইসলাম এর পুত্র মো: রুবেল মিয়া (২৫), শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত নানু মিয়ার পুত্র মো: কামাল মিয়া(২৭), মাধবপুর পৌরসভার মেরাগাছ এলাকার মো: ছুরুক মিয়ার পুত্র মো: শাব্বাশ মিয়া(২০) ও জাহের মিয়ার পুত্র স্বপন মিয়া(২১) এবং পূর্ব মাধবপুর গ্রামের মো: ছাবেদ আলীর পুত্র মো: শামীম হোসেন ইমরান (২১)।

মাধবপুর থানার ওসি রাকিবুল ইসলাম খাঁন জানান, শুক্রবার দিবাগত রাতে ও শনিবার দিনব্যাপী মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় ডাকাতকে গ্রেফতার করা হয়।

র‍্যাব ৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল জানান, গত শুক্রবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩-ডাকাতকে গ্রেফতার করে মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য গত বুধবার( ১২ ডিসেম্বর) মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকায় ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক থেকে তেলিয়াপাড়া চা বাগানে যাওয়ার ফাঁড়ি রাস্তায় গাছ ফেলে রাত সাড়ে ৯টা থেকে ১১ টা পর্যন্ত দেড় ঘন্টা ব্যাপি ডাকাতি সংগঠিত হয়।

এসময় ন্যাশনাল টি কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার এমদাদুল হক মিঠু ও তার পরিবার এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী সহ ২০/২৫ জনকে অস্ত্রের মুখে আটক করে হাত পা মুখ বেধে সবকিছু নিয়ে যায় ১৫/১৬ সদস্যের ডাকাতদল।

পরবর্তীতে ওই ঘটনায় ১৩ ডিসেম্বর বাগানের গাড়ীর চালক বাদী হয়ে মাধবপুর থানায় অজ্ঞাতনামা ১৫/১৬ জনের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করে। মাধবপুর সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী জানান, ডাকাত দলের পলাতক সদস্যদের পরিচয় পাওয়া গেছে। বাকি ডাকাতদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত

মাধবপুরের চা-বাগানে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় ৯ ডাকাত গ্রেফতার

আপডেট সময় ০৪:৪৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩