হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি বিট এলাকায় অভিযান চালিয়ে আকাশমনি গাছের ৬ টুকরা গোলকাঠ জব্দ করেছে বন বিভাগ। জব্দ করা কাঠের পরিমাণ ৮ ঘনফুট।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৭টার দিকে পুটিজুরি বিট কর্মকর্তা মিনহাজ উদ্দিনের নেতৃত্বে বন বিভাগের কর্মীরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে ছিলেন শাহিন চৌধুরী।
অভিযান শেষে জব্দ করা ৬ টুকরা আকাশমনি গোলকাঠ পুটিজুরি বিট অফিসে নিয়ে এসে হেফাজতে রাখা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ
-
বাহুবল প্রতিনিধি : - আপডেট সময় ০৫:০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


















