হবিগঞ্জ ০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা

চুনারুঘাটে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, গ্রেফতার-২

  • জসিম উদ্দিনঃ
  • আপডেট সময় ১০:৩৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

চুনারুঘাটে এক অন্তঃসত্ত্বা বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় গতকাল রবিবার দুপুরে ওসমানপুর অভিযান চালিয়ে জড়িত দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন ওসমানপুর গ্রামের আব্দুস সহিদের পুত্র আবু সিদ্দিক (৪০) ও মো. আবু তাহের (৩৫)।

ভুক্তভোগীর পিতা থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন, তার মেয়ে ভিকটিম (৩০) বুদ্ধি প্রতিবন্ধী। প্রথম স্বামী রুবেলের সঙ্গে ছাড়াছাড়ির পর ২০২৫ সালের ৯ মার্চ একই গ্রামের মো. ফারুক মিয়ার (৫৫) সঙ্গে তার বিয়ে হয়।

বিয়ের দুই মাস পর ফারুক মিয়া জানান, তার স্ত্রী পূর্ব থেকেই অন্তঃসত্ত্বা। পরবর্তীতে চিকিৎসকের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, তিনি ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

জিজ্ঞাসাবাদে ভিকটিম জানান, ২০২৪ সালের ৫ অক্টোবর সকাল ১০টা থেকে ১০টা ৪৫ মিনিটের মধ্যে এবং বিভিন্ন সময়ে বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী আবু তাহের ও আকবর আলী তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

এই ঘটনা গোপন রাখতে তাহের মিয়ার ভাই আবু সিদ্দিক তার ভাইয়ের অপরাধ ঢাকতে ভিকটিমের সঙ্গে ফারুক মিয়ার বিয়ের আয়োজন করেন।

স্থানীয় মেম্বারদের সহায়তায় বিষয়টি সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হয়। এঘটনায় সহযোগী হিসেবে ধর্ষক তাহের মিয়ার ভাই আবু সিদ্দিককে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে ঘটনাটি প্রকাশ পায়। পরে ভিকটিমের পিতা থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে থানার ওসি নুর আলম জানান, ঘটনা জানার পর জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে আরো যারা জড়িত আছেন তাদের গ্রেপ্তারে অভিযানে অব্যাহত আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১

চুনারুঘাটে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, গ্রেফতার-২

আপডেট সময় ১০:৩৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫