হবিগঞ্জ ০৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ Logo সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি Logo চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস Logo চুনারুঘাটে মুক্তিযোদ্ধা নুরুল হকের ঘরবাড়ি ও জমি দখলের অভিযোগ Logo চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন Logo পাখি শিকারি সেই বদু মিয়ার বাড়িতে বন বিভাগ: ৩ বছর ধরে স্বামী স্ত্রীর অভিমান অবসান ! Logo মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন Logo চার বছর ধরে বেতন-ভাতা বঞ্চিত চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষক-কর্মচারী Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ

লাখাইয়ে বোরো ধানে পোকার আক্রমণ, মাথায় হাত কৃষকের

  • লাখাই প্রতিনিধি:
  • আপডেট সময় ০৬:১২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

লাখাইয়ে এবছর বোরো ধানের ক্ষেতে বিভিন্ন রোগে আক্রমণে করেছে। ফলে চাষিরা রয়েছেন দুশ্চিন্তায়। এ ছাড়া ধানে মাছি পোকা,  মাইন পচা রোগও দেখা দিয়েছে। কৃষকরা ধানের ভালো ফলন নিয়ে শঙ্কায় আছেন।

লাখাই  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাযায়-এবছরে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা ১১২০৮ হেক্টর। এর মধ্যে (হাওড় ৮৩৩২ হেক্টর ও নন হাওড় ২৮৭৬ হেক্টর)। উল্লেখযোগ্য জাত সমুহ ব্রিধান-১০৪, ৯২,৮৯,৮৮ ইত্যাদি, বিনা ধান- ২৫ এছাড়া হাইব্রিড হীরা, এসএল ৮, ব্রাক-৩, শক্তি-১, সুরভী-১ এ বছর চাষাবাদ হচ্ছে

লাখাই উপজেলার হাওর অঞ্চল বেষ্টিত ১নং  ইউনিয়নের বিভিন্ন বোরোখেত ঘুরে দেখা যায়, ধানগাছে ডিগ দিচ্ছে, ক্ষেতে অনেক ধানের ছাড়া আকারে ছোট,  বোরো ধানে মাজরা ও এক ধরনের পোকা ধানের মাইন কেটে দিচ্ছে, অনেক জায়গায় পোকা পাতা ছিদ্র করছে। এ ছাড়া ধানের পাতা শুকিয়ে বাদামি রং ধারণ করছে।

স্থানীয় কয়েকজন চাষি জানান, দুই-তিন সপ্তাহের  পোকার আক্রমণ থেকে ফসল রক্ষায় জমিতে কীটনাশক ছিটিয়েও তেমন কাজ হচ্ছে না। এবছর বোরো উৎপাদন ব্যাহত হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য বলেন-জিংক এর অভাবজনিত কারনে এমন হয়ে থাকে। কৃষকরা জমিতে সব ধরনের সার ব্যবহার করতে চায়না। সুষম মাত্রায় সব ধরনের সার ব্যবহার করলে সমস্যা হতো না।

বর্তমানে জমিতে জৈব সার ব্যবহার করে না।উদাহরন হিসাবে বলা যায় মাটিতে যদি টিএসপি সার ব্যবহার না করে ফসফরাস অভাব জনিত লক্ষন দেখা দেবে,গাছ খাদ্য পাবেনা শিকড় বৃদ্ধি পাবেনা। ইউরিয়া না প্রয়োগ করলে নাইট্রোজেন ঘাটতি জনিত সমস্যা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান  বলেন, মাছি পোকার আক্রমণ থেকে ধানগাছ রক্ষায় কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া পোকা দমনে প্রতিটি ইউনিয়নে কৃষি বিভাগের লোকজন কাজ করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

লাখাইয়ে বোরো ধানে পোকার আক্রমণ, মাথায় হাত কৃষকের

আপডেট সময় ০৬:১২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫