হবিগঞ্জ ০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার Logo চুনারুঘাটে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভ, তদন্ত কমিটি গঠন Logo চুনারুঘাটে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতারা Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ Logo সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি Logo চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস

মাধবপুরে এস এম ফয়সল মেধাবৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

হবিগঞ্জের মাধবপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এস এম ফয়সল মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। আজ শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রী কলেজ প্রাঙ্গণে বাংলাদেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপ আয়োজন করে।

সায়হাম টেক্সটাইল মিলস্ লিমিটেডের চেয়ারম্যান ও মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এস.এম ফয়সল মেধাবৃত্তি ২০২৫ বাস্তবায়ক কমিটির কো-অর্ডিনেটর ও ক্যাপ্টেন লিয়াকত হোসেন (অবঃ)।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন এস এম ফয়সল মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রধান পৃষ্টপোষক সৈয়দ মোঃ ফয়সল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন- ড.আল-আমিন, সায়হাম কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ মোঃ ইশতিয়াক আহমেদ, সায়হাম নীট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাফকাত আহমেদ, সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ এবিএম হুমায়ুন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সমকালের উপ সম্পাদক মাহবুব আজীজ, মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাসেম, হবিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, শিক্ষক সৈয়দ আছাদুজ্জামান, অধ্যক্ষ জাহির উদ্দিন, অধ্যক্ষ আমির হোসেন, চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী প্রমুখ।

প্রধান পৃষ্টপোষক সৈয়দ মোঃ ফয়সল বলেন,আমরা মেধার লালন করতে চাই। মেধাবীরা দেশের সম্পদ। তারা যাতে সুন্দর পরিবেশে লেখাপড়া করতে পারে আমরা এ সুযোগ সৃষ্টি করে দিতে চাই।

তিনি বলেন, আমরা সায়হাম গ্রুপের পক্ষ থেকে স্কুল, কলেজ, মসজিদ মাদ্রাসা, এতিমখানা সহ সামাজিক কাজ করে মানুষের কল্যাণ করে যেতে চাই। আজীবন এ কাজ করে যাব।

সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, মাধবপুরের মাটির সাথে আমাদের ৮০ বছরের সম্পর্ক। মাধবপুরের ছেলে মেয়ে যাতে আধুনিক ও যুগপোযোগি শিক্ষা পায় আমরা তাদের পাশে থাকব সব সময়।

তবে সবার আগে দেশকে ভাল বাসতে হবে। দেশের মানুষকে ভালবাসতে হবে। সুন্দর আলোকিত মানুষ হতে হবে। অধ্যাপক নজরুল ইসলাম বলেন,আমাদেরকে ৫২,৭১ ও ২০২৪ সালকে চেতনায় জাগ্রত রাখতে হবে।

সায়হাম গ্রুপ মাধবপুরে যে আলোকবর্তিকা সৃষ্টি করেছে। সে আলো আজীবন জ্বলজ্বল করে জ্বলবে। দেশে শিক্ষিত জনগোষ্ঠী সৃষ্টি দেশ এগিয়ে যাবেই।

সায়হাম গ্রুপের কর্ণধার যারা আছেন তারা বিদেশে টাকা পাচার করেনি। বরং দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

সংবর্ধনা সভায় ২০২৩ ও ২০২৪ সালের এসএসসি ও এইচ এসসি জিপিএ প্রাপ্ত ৫৭৭ জন কৃতি ও মেধাবিদের জনপ্রতি নগদ ৫ হাজার টাকা ক্রেস্ট ও সম্মাননা পত্র প্রদান করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন

মাধবপুরে এস এম ফয়সল মেধাবৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় ০৬:৩৯:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫