হবিগঞ্জ ০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

টেকনাফের ব্যাবসায়ী ৫শ’ পিছ ইয়াবাসহ চুনারুঘাটে গ্রেপ্তার

টেকনাফ থেকে নিয়ে আসা ৫০০ পিছ ইয়াবাসহ ফয়েজ আহমেদ (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৬মে) বিকেলে চুনারুঘাট থানার এসআই লিটন রায়ের নেতৃত্বে এএসআই সুবীর চন্দ্র দেব ও এএসআই মহসিন কবির সহ একদল পুলিশ উপজেলার শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

ফয়েজ আহমেদ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা
পুরাতন পল্লম পাড়া এলাকার মৃত আব্দুল কাদেরের পুত্র। এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় সন্ধ্যায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে টেকনাফের একটি মাদকের চালান সিলেটে পাচার হবে।

এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তার হাতে থাকা কাপড় রাখার ট্রলি লাগেজে বিশেষ কায়দায় লোকায়িত ৫০০ পিছ ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই লিটন রায় বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন। তিনি আরও জানান, ফয়েজ শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ শিমুলতলা এলাকায় বাসা ভাড়া করে টেকনাফ থেকে মাদক সংগ্রহ করে হবিগঞ্জ সহ সিলেটের বিভিন্ন স্থানে পাচার করে আসছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন-৫০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে আমরা গ্রেফতার করেছি। আমরা সব সময় মাদক নির্মূলে কাজ করে যাচ্ছি। চুনারুঘাটকে মাদক মুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফের ব্যাবসায়ী ৫শ’ পিছ ইয়াবাসহ চুনারুঘাটে গ্রেপ্তার

আপডেট সময় ১২:১৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪