হবিগঞ্জ ০৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা

ঢাকায় বেইলি রোডের অগ্নিকাণ্ডে মাধবপুরের প্রবাসীর স্ত্রী ও কন্যা নিহত

  • এরশাদ আলীঃ
  • আপডেট সময় ০৮:১৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

ঢাকার বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামে সাততলা ভবনের অগ্নিকাণ্ডের ঘটনায় হবিগঞ্জের মাধবপুরের বিয়াংকা রায়(১৭) ও রুবি রায়(৪০) নামে দুই নারী নিহত হয়েছেন।

তারা সম্পর্কে মা মেয়ে। রুবি রায় মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামের পোল্যান্ড প্রবাসী উত্তম কুমার রায়ের স্ত্রী ও বিয়াংকা রায় তার কন্যা।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মা মেয়ে বেইলি রোডের গ্রিন কোজি কটেজের কাচ্চি ভাই রেস্তোরাঁয় খাবার আনতে গিয়ে অগ্নিকাণ্ডের শিকার হয়ে নিহত হন।

নিহত বিয়াংকা রায়ের বড় চাচা বিশনো রায় জানান, তার ছোট ভাই উত্তম কুমার রায় ১৯৯৬ সালে দক্ষিণ কোরিয়ায় হুন্দাই কোম্পানিতে ইনঞ্জিনিয়ার হিসেবে কর্মরত অবস্থায় সেখানে ফিলিপাইনের নাগরিক রুবি রায়কে বিয়ে করেন।

পরবর্তীতে সে ওই কোম্পানির কাজের জন্য পোল্যান্ড যান। এসময় তিনি স্ত্রী কন্যাকে দেশে রেখে যান। তারা ঢাকার মালিবাগে থাকতেন। তাদের খবর পেয়ে উত্তম কুমার রায় পোল্যান্ড থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। শুক্রবার রাতে তিনি ঢাকায় পৌছবেন বলে জানা গেছে এবং শনিবার স্ত্রী ও কন্যার মরদেহ নিয়ে মাধবপুর গ্রামের বাড়িতে আসবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১

ঢাকায় বেইলি রোডের অগ্নিকাণ্ডে মাধবপুরের প্রবাসীর স্ত্রী ও কন্যা নিহত

আপডেট সময় ০৮:১৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪