হবিগঞ্জ ০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ Logo চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

বাহুবলে ৬১ ভোট কেন্দ্রে নিরাপত্তায় ৭শ’ আনসার মোতায়েন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে নিরাপত্তায় ৭শ’ ৩২ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। বাহুবল উপজেলার মোট ৬১টি ভোট কেন্দ্র রয়েছে,প্রতিটা কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে ১২ জন আনসার ভিডিপির সদস্য নিয়োজিত করেছে উপজেলা আনসার ভিডিপি অফিস।

প্রতি কেন্দ্রে ৮ জন পুরুষ এবং ৪ জন করে ভিডিপি নারী সদস্যও নিয়োজিত করা হয়েছে।রবিবার ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উপহার দিতে উপজেলা আনসার ও ভিডিপির সদস্যরা নিরলসভাবে কাজ করবে।

আজ শনিবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার ৬১ ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসের কাছে তাদেরকে বুঝিয়ে দেয়ার আগে দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার তাহমিলুর রহমান, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমান।

পরে আনসার ও ভিডিপি সদস্যদের প্রিসাইডি অফিসের কাছে বুঝিয়ে দেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোছাম্মৎ মোর্শিদা আক্তার ও উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক ওয়াসিম চন্দ্র দাস, এসময় উপস্থিত ছিলেন বাহুবল সদর ইউনিয়নের আনসার ও ভিডিপির দলনেতা মোঃ হেলাল মিয়া ও উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মোঃ মমিন মিয়া।

উপজেলা আনসার ও ভিডিপি অফিস সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচন,উপজেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, সড়ক ও রেললাইন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজাতে বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যরা দীর্ঘ সময় ধরে সুনামের সাথে নিরলসভাবে কাজ করে আসছে।

এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উপহার দিতে বাহুবল উপজেলার ৬১টি ভোট কেন্দ্রে নারী পুরুষ সহ ৭শ ৩২ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্বপালন করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বাহুবলে ৬১ ভোট কেন্দ্রে নিরাপত্তায় ৭শ’ আনসার মোতায়েন

আপডেট সময় ১১:৩৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪