হবিগঞ্জ ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩

বাহুবলে সরকারি খাস ৪৮ শতাংশ ভূমি দখলদারদের কবল থেকে উদ্ধার

হবিগঞ্জের বাহুবলে সরকারি খাস খতিয়ানের ৪৮ শতাংশ ভূমি দখলদারদের কবল থেকে উদ্ধার করে সাইনবোর্ড ও লাল নিশান টাঙ্গিয়ে বৃক্ষ রোপণ করেছে উপজেলা প্রশাসন।

জানা যায়, দীর্ঘদিন যাবত বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের সন্তোষপুর মৌজায় (পুটিজুরী বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদের পাশে ২১৮ দাগে ৬ শতাংশ ভিটি শ্রেণীর ভূমি ও বাহুবল সদর ইউনিয়নের গোহারুয়া মৌজার ৬৬১ দাগে ৪২ শতাংশ পতিত শ্রেণীর ভূমি অবৈধভাবে দখল করে রাখে একটি সংঘবদ্ধ চক্র।

বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার দিক-নির্দেশনায় সহকারী কমিশনার(ভূমি) মোঃ রুহুল আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে পুটিজুরী ইউনিয়নের সন্তোষপুর মৌজায় ৬ শতাংশ ও বাহুবল সদর ইউনিয়নের গোহারুয়া মৌজায় ৪২ শতাংশ সরকারি খাস খতিয়ানের ভূমি উদ্ধার করা হয়।

এসময় উদ্ধারকৃত মোট ৪৮ শতাংশ ভূমিতে সাইনবোর্ড স্থাপন এবং লাল নিশান টাঙ্গিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জাতের ফলজ বৃক্ষ গাছ রোপণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার(ভূমি) মোঃ রুহুল আমিন জানান, প্রায় ১ সাপ্তাহের প্রচেষ্টায় সরকারি ৪৮ শতাংশ ভূমি উদ্ধার করে দখলমুক্ত করা হয়েছে।সাথে সাথে উদ্ধারকৃত ভূমি গুলোতে সাইনবোর্ড স্থাপন ও লাল নিশান টাঙ্গিয়ে বৃক্ষ রোপণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া

বাহুবলে সরকারি খাস ৪৮ শতাংশ ভূমি দখলদারদের কবল থেকে উদ্ধার

আপডেট সময় ০৬:৩১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩