হবিগঞ্জ ০২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

আগামীকাল চুনারুঘাটের সাবেক মেয়র সামসুর পিতা মুসলিম চেয়ারম্যানের ১৭তম মৃত্যু বার্ষিকী

চুনারুঘাট পৌরসভা সাবেক মেয়র নাজিম উদ্দীন সামসু ও বিশিষ্ট সাংবাদিক সালেহ উদ্দিনের পিতা সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ১৭তম মৃত্যু বার্ষিকী আজ। তিনি ২০০৬ সালের ১৩ সেপ্টেম্বর নিজ বাড়িতে এই দিনে মৃত্যুবরণ করেন।

প্রসঙ্গ, দেহান্তরিত হলেও তিনি আছেন চুনারুঘাটের মানুষের হৃদয়, মন ও শ্রদ্ধায়। মরহুম মুসলিম উদ্দিন পাকিস্তান আমল থেকে দীর্ঘকাল চুনারুঘাটের চেয়ারম্যান ছিলেন।
তিনি শুধু চুনারুঘাটের কল্যাণেই নিবেদিত ছিলেন না। হবিগঞ্জের দুঃখ খোয়াই নদীর গতিপথ পরিবর্তনের নেতৃত্ব দিয়ে হবিগঞ্জ এবং চুনারুঘাট শহর দু’টিকে ভাঙন এবং বন্যার হাত থেকে রক্ষায় অসামান্য অবদান রেখেছিলেন।
স্বেচ্ছাশ্রমের এ কাজের জন্য তিনি রাষ্ট্রপতি পদক পেয়েছিলেন। দেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবেও তিনি রাষ্ট্রীয় স্বীকৃতি পান।

এছাড়াও চুনারুঘাটে হাসপাতাল প্রতিষ্ঠিত হলে তিনি তাতে অগ্রণী ভূমিকা পালন করেন এবং তিনি তাতে জমি দান করেন। মুসলিম উদ্দিন চুনারুঘাটে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন।

তরুণ যুবনেতা হিসেবে তিনি পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। পাকিস্তান আমলে চুনারুঘাট থানা মুসলিম লীগের সভাপতি এবং পরবর্তীকালে ১৯৭৯ সালে বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।

অসাম্প্রদায়িক চেতনার মানুষ হিসেবে তিনি চুনারুঘাটের শ্মশান কমিটিরও সভাপতি ছিলেন। তিনি চুনারুঘাট থানা উন্নয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন।

এ উপলক্ষে আজ বুধবার মুসলিম উদ্দিনের প্রতিষ্ঠিত মুসলিম প্লাজায় বাদ এশার নামাজের পর দোয়া মাহফিলের আয়োজন করা হবে। উক্ত দোয়া মাহফিলে সকলের উপস্থিতি কামনা করছেন কনিষ্ঠ ছেলে নাসির উদ্দিন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আগামীকাল চুনারুঘাটের সাবেক মেয়র সামসুর পিতা মুসলিম চেয়ারম্যানের ১৭তম মৃত্যু বার্ষিকী

আপডেট সময় ০৭:৪২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩