হবিগঞ্জ ০৫:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও

জেনে নিন কোন ভিটামিনের অভাবে অকালে পাকে চুল?

জেনে নিন কোন ভিটামিনের অভাবে অকালে পাকে চুল? নির্দিষ্ট কিছু ভিটামিনের অভাবে সময়ের আগেই পেকে যেতে পারে চুল। অল্প বয়সে চুলে পাক ধরার বেশ কিছু কারণের মধ্যে একটি হচ্ছে ভিটামিনের অভাব।

নির্দিষ্ট কিছু ভিটামিনের অভাবে বাড়ে চুল ঝরাও। জেনে নিন কোন কোন ভিটামিন ও পুষ্টি উপাদানের ঘাটতির কারণে সময়ের আগেই চুল পেকে যায়।

ওয়েব এমডিতে প্রকাশিত একটি খবর বলছে, ভিটামিন সি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এর ঘাটতির কারণে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। ভিটামিন সি-এর অভাবে চুল দুর্বল ও সাদা হতে শুরু করে, তারপর ধীরে ধীরে চুল পড়তে শুরু করে।

সঠিক সময়ে এর চিকিৎসা না হলে টাক পড়ে যাওয়াও বিচিত্র কিছু নয়। ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন আমলকী, টমেটো, কমলা এবং সবুজ শাকসবজি খান নিয়মিত।

ভিটামিন বি-৬, বি-১২ এবং ভিটামিন ডি এর ঘাটতি হলে অকালে ধূসর হয়ে যেতে পারে চুল- বলছে মেডিক্যাল নিউজ টুডের একটি খবর। ডেভেলপমেন্ট জার্নালে ২০১৫ সালের একটি প্রতিবেদনে ভিটামিন বি, ভিটামিন ডি এবং কপারের ঘাটতি চুল ধূসর হয়ে যাওয়ার কারণ বলে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, পুষ্টির ঘাটতি পিগমেন্টেশনকে প্রভাবিত করে। ইন্টারন্যাশনাল জার্নাল অব ট্রাইকোলজিতে প্রকাশিত একটি সমীক্ষায় ২৫ বছরের কম বয়সী তরুণদের চুল ধূসর হওয়ার কারণগুলো বিবেচনায় আনা হয়।

এর মধ্যে ছিল সিরাম ফেরিটিনের কম মাত্রা। এটি শরীরে আয়রন সঞ্চয় করতে সহায়তা করে। এছাড়া ভিটামিন বি ১২ এর অভাবজনিত কারণের কথাও উল্লেখ করা হয়। খাদ্যতালিকায় দুধ, দই, পনিরের মতো খাবার রাখলে মিলবে ভিটামিন বি এর চাহিদা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা

জেনে নিন কোন ভিটামিনের অভাবে অকালে পাকে চুল?

আপডেট সময় ১২:৫০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩