হবিগঞ্জ ০৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা Logo মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা Logo চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন Logo মাধবপুরে হামলার শিকার পরিবারই মামলার আসামি, বিচার দাবি

মাধবপুরে অটোরিকশায় বসে খেলা করায় ৪ শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ

মাধবপুরে একটি সিএনজিচালিত অটোরিকশায় বসে খেলা করায় চার শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার বৈষ্ণবপুর গ্রামে গত শনিবার (২৭ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নির্যাতনের দৃশ্যটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে এলাকায় সমালোচনা চলছে। খবর পেয়ে পুলিশ রোববার সকালে ঘটনাস্থলে গিয়ে জড়িতদের গ্রেফতারে অভিযান চালায়।

শিশুদের চিৎকারে তাদের অভিভাবকরা ঘটনাস্থলে এসে প্রতিবাদ করে ভিডিও ধারণ করার সময় তাদের মারধর করা হয়। অটোরিকশা নষ্ট করার অভিযোগ এনে গ্রাম্য শালিসে চার শিশুর অভিভাবককে উল্টো দুই হাজার টাকা জরিমানা করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরে নির্যাতনের দৃশ্যটি ফেসবুকে ছড়িয়ে পড়লে পুলিশের নজরে আসে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৈষ্ণবপুর গ্রামের আব্দুল হকের ছেলে আক্তার হোসেন স্থানীয় বাজারে সিএনজিচালিত অটোরিকশা রেখে বাড়িতে যান। এসময় ওই গ্রামের চার শিশু অটোরিকশায় উঠে খেলা করে। সিএনজিচালক আক্তার বাড়ি থেকে এসে ওই শিশুদের গাড়িতে পেয়ে তার অটোরিকশার ক্ষতি হয়েছে অভিযোগ করে রশি দিয়ে বেঁধে নির্যাতন করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, শিশুদের বেঁধে নির্যাতনের খবরটি রোববার সকালে অবগত হয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নির্যাতনের শিশুদের পরিবার এখনো থানায় কোনো অভিযোগ দেয়নি। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছে।

মাধবপুর উপজেলা সমাজসেবা ও শিশু প্রবেশন কর্মকর্তা আশরাফ আলী বলেন, শিশু নির্যাতনের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে মাধবপুর থানাকে জানানো হয়েছে। এদিকে, ঘটনাটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে অভিযুক্ত আক্তার হোসেন পলাতক রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

মাধবপুরে অটোরিকশায় বসে খেলা করায় ৪ শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ

আপডেট সময় ০৮:০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩