হবিগঞ্জ ১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা
এনজিও শুল্ক পরিশোধ না করা ও সরকারীভাবে শুল্ক মওকুফ না হওয়ায় নষ্ট হচ্ছে কার্টিজ

মাধবপুর হাসপাতালে যক্ষা নির্ণয় কেন্দ্রের জিন এক্সপার্ট মেশিন ১ মাস ধরে বন্ধ, চলছে এলইডি মাইক্রোস্কোপে

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যক্ষা নির্ণয় কেন্দ্র ডটস কর্নারে কার্টিজ সরবরাহ এক মাস যাবৎ বন্ধ রয়েছে। ফলে অকেজো অবস্থায় পড়ে আছে ৬০ লাখ টাকা দামের জিন এক্সপার্ট মেশিন। ম্যানুয়েল পদ্ধতিতে এলইডি মাইক্রোস্কোপ মেশিনে জীবানু নির্ণয়ের কাজ চালানো হলেও এর মাধ্যমে রোগীর শরীরে থাকা লুকায়িত জীবানু শতভাগ শনাক্ত করা সম্ভব হয়নি বলে জীবানু পরীক্ষার সঠিক ফলাফল পাওয়া যায় না বলে সূত্রে জানা গেছে।
জানা গেছে, ২০২১ সালের অক্টোবর মাসে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্লোবাল ফান্ড ফর এইডস, টিউবারকিউলোসিস এন্ড ম্যালেরিয়া(জিএফএটিএম) এর আর্থিক সহায়তায় জিন এক্সপার্ট ল্যাব চালু করে স্বাস্থ্য অধিদপ্তর।জিন এক্সপার্ট মেশিনে যক্ষা নির্নয়ে ঢাকাস্থ শ্যামলী টিবি হাসপাতাল থেকে কার্টিজ সরবরাহ করা হয়ে থাকে। গত ১ মাস ধরে কার্টিজ সরবরাহ বন্ধ রয়েছে। আগামী জানুয়ারী নাগাদ আবার কার্টিজের সরবরাহ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্র জানিয়েছে। বর্তমানে প্রতিদিন ১৫/২০ জন সাসপেক্টেড রোগী যক্ষা নির্ণয়ের জন্য নমুনা হিসাবে এ কেন্দ্রে কফ নিয়ে আসেন।কার্টিজ সংকটের কারনে এলইডি মাইক্রোস্কোপের মাধ্যমে পরীক্ষার কাজ চালানো হচ্ছে। তবে এই পরীক্ষায় শতভাগ নিখুত রিপোর্ট পাওয়া যায় না। এবছরের জানুয়ারী থেকে আজ পর্যন্ত(১২-ডিসেম্বর) এখানে ১হাজারের ও বেশি যক্ষা নির্ণয় করা হয়েছে এবং শনাক্তকৃত রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে। জিন এক্সপার্ট মেশিনের কার্টিজ সরবরাহ বন্ধ থাকার বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এএইচএম ইশতিয়াক মামুন জানান, বিদেশ থেকে আসা কার্টিজ শুল্ক জটিলতার কারনে প্রায় ৬ মাস ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পড়ে আছে। সংস্লিষ্ট পার্টনার এনজিও শুল্ক পরিশোধ না করায় ও সরকারীভাবে শুল্ক মওকুফ না করার কারনে এসব কার্টিজ বিমানবন্দরে পড়ে থেকে নষ্ট হচ্ছে।ফলে মাধবপুর সহ আরো বহু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডটস কর্ণারে থাকা জিন এক্সপার্ট মেশিন কোনো কাজে আসছে না।তিনি জানান এলইডি মাইক্রোস্কোপে কাজ চালানো হচ্ছে ঠিকই তবে এর মাধ্যমে প্রাপ্ত রিপোর্ট পুরোপুরি সঠিক নয়।

আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১

এনজিও শুল্ক পরিশোধ না করা ও সরকারীভাবে শুল্ক মওকুফ না হওয়ায় নষ্ট হচ্ছে কার্টিজ

মাধবপুর হাসপাতালে যক্ষা নির্ণয় কেন্দ্রের জিন এক্সপার্ট মেশিন ১ মাস ধরে বন্ধ, চলছে এলইডি মাইক্রোস্কোপে

আপডেট সময় ১১:৩৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২