হবিগঞ্জ ০১:০০ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত Logo ট্রেড লাইসেন্স ফি আদায়ে চুনারুঘাট পৌরসভার অভিযান অব্যাহত Logo চুনারুঘাটের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস Logo চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে বালুভর্তি ২ ইজিবাইক জব্দ Logo দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন মসজিদ নির্মাণে ২০১০ ব্যাচের ৪৫ হাজার টাকা অনুদান Logo চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে মাইকিং, লিফলেট বিতরণ ও ভিডিও প্রদর্শনী Logo শানখলা ইউনিয়নে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রেষ্ঠ চেয়ারম্যান নজরুল ইসলাম Logo চুনারুঘাটে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে চুনারুঘাটে পরিচ্ছন্নতা অভিযান শুরু Logo চুনারুঘাটে প্রশাসনের জব্দকৃত সিলিকা বালু পাচারের চেষ্টা, ট্রাকচালকের ২ মাসের কারাদণ্ড

হবিগঞ্জে জেলা প্রশাসক ২য় বিভাগ ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন ফিদা ক্রিকেট ক্লাব

হবিগঞ্জ প্রতিনিধি॥ হবিগঞ্জে জেলা প্রশাসক ২য় বিভাগ ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন হয়েছে ফিদা ক্রিকেট ক্লাব। হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে রবিবার ফাইনাল খেলায় তারা ৬ রানে উদীয়মান ক্রিকেট কাবকে পরাজিত করে। টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২১ ওভারে ৮উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে মোজাম্মিল সর্বোচ্চ ৭২ রান সংগ্রহ করে। এর জবাবে উদীয়মান ক্রিকেট ক্লাব নির্ধারিত ২১ ওভারে ৮ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করে। উদীয়মানের ফেরদৌস ৫১ রান সংগ্রহ করে। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন বিজয়ী দলের মোজাম্মিল।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।

জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল , জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বদরুল আলম ও স্পন্সর আলমগীর আলম। ক্রিকেট কমিটির সাধারন সম্পাদক মঈন উদ্দিন তালুকদার সাচ্চুর সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শঙ্খ শুভ্র রায়, এডভোকেট শাহ ফখরুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী পারভেজ, রাসেল চৌধুরী, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী শাহেদ,সদস্য এডভোকেট বিভৎসু চক্রবর্ত্তী বিভু, জসিম উদ্দিন আহমেদ সুজন ও সাবেক সদস্য আব্দুল মোতালিব মমরাজ। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ও জমিলা এ্যাগ্রো ফার্মের পৃষ্টপোষকতায় লীগে ২০টি দল অংশ নেয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত

হবিগঞ্জে জেলা প্রশাসক ২য় বিভাগ ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন ফিদা ক্রিকেট ক্লাব

আপডেট সময় ০৬:৫৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২