হবিগঞ্জ ০৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার Logo চুনারুঘাটে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভ, তদন্ত কমিটি গঠন Logo চুনারুঘাটে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতারা Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ Logo সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি Logo চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস Logo চুনারুঘাটে মুক্তিযোদ্ধা নুরুল হকের ঘরবাড়ি ও জমি দখলের অভিযোগ

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে হবিগঞ্জ জেলা পুলিশ

বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবব পালন করেছে হবিগঞ্জ জেলা পুলিশ । আজ বৃহস্পতিবার (১৭মার্চ) সকালে নিমতলাস্থ কালেক্টরেট প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ ।

দিনের শুরুতে সকাল সাড়ে ৮টায় হবিগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার এস এম মুরাদ আলিসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যদের নিয়ে হবিগঞ্জ শহরস্থ নিমতলা কালেক্টরেট প্রাঙ্গনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ।

পরে জাতির পিতার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সকাল সাড়ে ৯টায় পুলিশ সুপার জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, বীরমুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিশুদের নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করেন।

মুক্তিযোদ্ধা সংসদ চত্ত্বর, হাসপাতাল প্রাঙ্গন ও মুক্তিযুদ্ধ চত্ত্বর এ পরিচ্ছন্নতা অভিযান ও মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।

পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয় এর সম্মেলণ কক্ষে জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের নিয়ে কেক কাটেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও শিশুদের নিয়ে কেক কাটা ও দুঃস্থ, এতিম শিশুদের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহানসহ, জেলা প্রশাসনের কর্মকর্তা/কর্মচারীগণ, বিভিন্ন নেতৃবৃন্দ ও সকল সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে হবিগঞ্জ জেলা পুলিশ

আপডেট সময় ১১:০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২