হবিগঞ্জ ১২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা Logo মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা Logo চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

শায়েস্তাগঞ্জে ২ বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪: আহত ৩০

ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জের উলুকান্দি নামক স্থানে দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। প্রাথমিক অবস্থা নিহতদের পরিচয় পাওয়া যায় নি। এ সময় আহত হয়েছেন প্রায় ৩০ জন যাত্রী। আহতদের অনেকেই হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ ঘটনার পর পরই উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখে। তাদের অভিযোগ, হাইওয়ে পুলিশের ধাওয়ার কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত দুমড়ে মুচড়ে যাওয়া বাসগুলোর ভেতর থেকে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে মহাসড়কের উলুকান্দি এলাকায় হাইওয়ে পুলিশ একটি মালবোঝাই ট্রাককে ধাওয়া করে। ট্রাকটি দ্রুত চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ বাঁধে। তখন পেছন দিক থেকে আসা আরেকটি বাস দুর্ঘটনাকবলিত বাসকে ধাক্কা দেয়।

তবে নিহতদের পরিচয় সনাক্ত হয়নি। ঘটনার পরপরই স্থানীয় জনগণসহ সিএনজি শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। হবিগঞ্জ, চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ থানার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে ২ জন মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেন।

সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ওমর ফারুক জানান, হাসপাতালে তারা আরও দুইজনের লাশ পেয়েছেন। আহত ভর্তি করেছেন ১১ জন। তাদের সবার অবস্থা আশংকাজনক।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় দেব ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, রাত ১০টার দিকে আশিক পরিবহন ও শ‍্যামলী পরিবহনের বাস এবং একটি ট্রাকের মধ‍্যে এ সংঘর্ষ হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত

শায়েস্তাগঞ্জে ২ বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪: আহত ৩০

আপডেট সময় ১২:৪৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২