হবিগঞ্জ ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মানবিক আবেদন: অসহায় রিকশাচালক বাবার আকুতি—বাঁচাতে চান মেয়েকে Logo চুনারুঘাটের নালমুখ বাজারে ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক গরু জবাই Logo চুনারুঘাট পৌর প্রশাসক হিসেবে ত্যাগী নেতা জামাল উদ্দিনের মূল্যায়নের দাবি Logo চুনারুঘাটে শেকড় সামাজিক সংগঠনের ইফতার মাহফিল Logo চুনারুঘাট প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন তরুণ সমাজকর্মী এখলাছুর রহমান Logo সুধিজনদের সম্মানে বিশিষ্ট সমাজসেবক এমএ মালেক জাপানীর উদ্যোগে ইফতার মাহফিল Logo আলোকিত হবিগঞ্জ ডটকমে স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন রমজান তালুকদার Logo চুনারুঘাটের ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় দারুল কেরাতের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ Logo কাউকে দুর্নীতি করতে দেব না : হবিগঞ্জে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধনে হুইপ জি কে গউছ

চুনারুঘাটে দিনে-দুপুরে সাদাবালু চুরির সময় জনতার হাতে আটক-১

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চাঁনপুরের সুতাং নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা সাদাবালু পরিবহনের সময় জনতার হাতে ধরা পড়ে একটি ট্রলি। সোমবার (২৫ আগস্ট) দুপুর ৩টার দিকে দেওরগাছ এলাকায় স্থানীয়রা ট্রলিটি আটক করে পুলিশের হাতে তুলে দেন।

চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রলি ও চালকসহ থানায় নিয়ে যায়। আটক চালক তাজিম মিয়া (২৫), নয়ানী বনগাঁও গ্রামের আব্দুল আলীর ছেলে।
তিনি জানান, বালু উত্তোলনের সঙ্গে দেওরগাছ গ্রামের মনির মিয়ার ছেলে রাকিব ও তার সহযোগী সুহেল জড়িত।

স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সুতাং নদী থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের ভাষ্যে— “আমরা যদি এখনই এদের রুখতে না পারি, অচিরেই চুনারুঘাটের প্রাণ-প্রকৃতি ধ্বংস হয়ে যাবে। গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে এমন অপকর্ম কোনোভাবেই কাম্য নয়।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

মানবিক আবেদন: অসহায় রিকশাচালক বাবার আকুতি—বাঁচাতে চান মেয়েকে

চুনারুঘাটে দিনে-দুপুরে সাদাবালু চুরির সময় জনতার হাতে আটক-১

আপডেট সময় ০৭:০২:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫