হবিগঞ্জ ০৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত Logo হবিগঞ্জে ৫ শতাধিক কোরআন প্রতিযোগিতা সফল করতে এফএন ফাউন্ডেশন ইউকের অনুদান Logo সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম Logo মাধবপুরে আওয়ামী লীগ নেতার প্রভাব-প্রতিপত্তি নিয়ে নানা অভিযোগ, পুলিশের অভিযানে এলাকায় আলোচনা Logo মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ

চুনারুঘাটে ভিজিএফ’র চাল বিতরণে অনিয়মের বিষয়ে জানতে চাওয়ায় মারপিট

চুনারুঘাটের গাজীপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফ’র চাল বিতরনে সময় মারামারি ঘটনায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে বাল্লা সীমান্তের আসামপাড়া বাজারে। গতকাল (২১ মার্চ) বৃহস্পতিবার সকালে গাজীপুর ইউনিয়ন পরিষদে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরন চলছিলো।

স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ আলী সৌদি আরবে অবস্থান করায় ইউনিয়ন পরিষদের দাযিত্বশীল ব্যক্তিগন চাল বিতরন করছিলেন।

এ সময় চাল বিতরন অনুষ্ঠানে আসামপাড়া বাজারের বাসিন্দা বাদশা মিয়ার পুত্র শামীম, সেলিম ও জসিম উপস্থিত হয়ে চাল বিতরনের কর্তৃত্ব নিতে চাইলে চেযারম্যান মোহাম্মদ আলীর আত্মীয় নজরুল ইসলাম ভুইয়া বাঁধা দেন।

শামীম দরিদ্রের মাঝে ১০ কেজি চালের পরিবর্তে ৭ কেজি করে বিতরণ শুরু করেন। এতে নজরুল ভুইয়ার সাথে শামীমের বাক বিতন্ডা শুরু হয়।এক পর্যায়ে হাতাহাতি হয়।

উপস্থিত লোকজন উভয়কে শান্ত করার চেষ্টা করেন। এ ঘটনার ঘন্টাখানেক পর শামীমের নেতৃত্ব একদল লোক লাঠিসোঁটা নিয়ে আসামবাজারে এসে নজরুল ভুঁইয়া, জমরুত ভুঁইয়া,সাইফুল,তামীম ও সিরাজের উপর আক্রমন করে।

এতে নজরুলসহ ৩ জন আহত হন। একই দিন সন্ধ্যায় জমরুত ভুঁইয়াসহ কয়েকজন আসামপাড়া বাজারে সওদাপাত্তি করতে আসলে শামীম ও তার ভাইযেরা রাম দাসহ দেশীয় অস্ত্র নিয়ে আক্রমন করে এতে নজরুল,জমরুত মারাত্মক জখম হন।

স্থানীয়রা আহতদের হাসপাতালে প্রেরণ করেন। এদিকে বাজারে রামদা নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এদিকে আহত শামীম ও তার ভাই সেলিম হাসপাতালে চিকিৎসা নেন। নজরুল ইসলাম চিকিৎসা শেষে এখন বাড়িতে অবস্থান করছেন। প্রতিপক্ষের কামড়ে মারাত্মক আহত দরিদ্র জমরুত ভুঁইয়ার পিঠে প্রতিপক্ষের ঘাঁ এখনও স্পষ্ট।
আসামপাড়া বাজারের একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইদানিং শামীমের আচরণ খুবই মারমুখি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত

চুনারুঘাটে ভিজিএফ’র চাল বিতরণে অনিয়মের বিষয়ে জানতে চাওয়ায় মারপিট

আপডেট সময় ১২:১৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫