হবিগঞ্জ ০৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

আমরা ক্ষমতা নয়, দায়িত্ব নিয়েছি-উপদেষ্টা রিজওয়ানা

  • মোহাম্মদ সুমনঃ
  • আপডেট সময় ১২:৩৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ শুক্রবার বিকাল ৫টায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদে পরিবেশ অধিদপ্তর, বন অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

সভায় হবিগঞ্জ জেলা প্রসাশক (ভারপ্রাপ্ত) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-সাবেক চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সেনাবাহিনীর মেজর ফখরুল ইসলাম, চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান মাহবুব, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিল্লায় রায় সহ বিভিন্ন রেঞ্জ অফিসার, স্থানীয় সরকারের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

সভায় উপদেষ্টা বলেন-আমরা একটি চ্যালেঞ্জি সময়ে দায়িত্ব নিয়েছি। বর্তমান প্রজন্ম বাগান নয়, বন চায়। গাছের সাথে মানুষের একটি নিবির সম্পর্ক তৈরি হয়, বিধায় গাছ কাটলে মানবজীবনে সরাসরি এর প্রভাব পড়ে।

বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্য করে উপদেষ্টা বলেন-আপনারা জনগণকে সার্ভিস দিয়ে থাকেন, তাই নিজেকে অফিসার ভাবার মানসিকতা পরিহার করে ২৪ ঘন্টা জনগণের স্বার্থে কাজ করে যেতে হবে। এ সময় রাস্তার পাশের গাছ কাটা ও বিক্রি করা নিয়ে উপদেষ্টা বন বিভাগের সমালোচনা করেন।

সৈয়দা রিজওয়ানা হাসান সামজিক বনায়ন বিধিমালার পরিবর্তনের ইঙ্গিত দেন এবং বন বিভাগের দুঃখগুলো মিটানোর অঙ্গিকার করেন। ছাত্রদের অভিযোগের ভিত্তিতে সাতছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যের ভিতর দিয়ে বালুবাহী ট্রাক চলাচল বন্ধ করা নিয়েও কথা বলেন এ উপদেষ্টা।

কর্মকর্তাদের সাথে বৈঠকের আগে উপদেষ্টা চুনারুঘাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে মতবিনিময় করেন। ছাত্রসমাজ চুনারুঘাটের বন্যা পরিস্থিতি সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন।

চুনারুঘাটে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক বনভূমি রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য ও সাতছড়ি জাতীয় উদ্যানে যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবী জানান। সীমান্তে মাদক চোরাচালান বন্ধে সরকারের সাথে কাজ করতে ছাত্রসমাজ তাদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আমরা ক্ষমতা নয়, দায়িত্ব নিয়েছি-উপদেষ্টা রিজওয়ানা

আপডেট সময় ১২:৩৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪