হবিগঞ্জ ০৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ Logo চুনারুঘাটের সাতছড়ি বনে পদ্ম গোখরা ও দাঁড়াশ সাপ অবমুক্ত Logo চুনারুঘাটে সাতছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৮ গরু, ১০ কেজি গাঁজা ও বিপুল ইয়াবা উদ্ধার Logo চুনারুঘাট পৌর শহরে মাদক নির্মূল ও চুরি প্রতিরোধে মতবিনিময় Logo চুনারুঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত Logo মাধবপুরে প্রেমিকা ৫ মাসের অন্তঃসত্ত্বা, বাচ্চা নষ্ট করতে প্রেমিকের চাপ Logo মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ Logo সালমান শাহ হত্যা: ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তির দাবি রাষ্ট্রপক্ষের Logo চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা Logo বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চুনারুঘাটে ১৪৪ ধারা ভঙ্গ করে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সন্তানদের জমির দখলের চেষ্টার অভিযোগ

চুনারুঘাটে ১৪৪ ধারা ভঙ্গ করে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ওয়াহাবুল্লাহর সন্তানদের জমির দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

এতে বাধা দেওয়ায় হামলায় মুক্তিযোদ্ধা সন্তানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। গত সোমবার উপজেলার গাজীপুর ইউনিয়নের টেকারঘাট গ্রামে এই ঘটনা ঘটে।একই গ্রামের নানু মিয়া ও ফারুক মিয়ার বিরুদ্ধে দখল চেষ্টার অভিযোগ ওঠেছে।

আহতরা হচ্ছেন- মুক্তিযোদ্ধা ওয়াহব উল্লাহর ছেলে ইউনুছ আলী, মিনারা খাতুন, সুজলা খাতুন ও রজব আলী। তারা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ওয়াহাবুল্লাহর জমি দখল করার চেষ্টা করে যাচ্ছে একই গ্রামের নানু মিয়া ও ফারুক মিয়া। এনিয়ে আদালতে মামলা চলছে। আদালত বিরোধপূর্ণ জায়গায় ১৪৪ ধারা জারি করেছেন।

তারপরও ফারুক মিয়ার পক্ষের লোকজন ওই জায়গা দখলের চেষ্টা চালায়। এতে জমির মালিক মুক্তিযোদ্ধা সন্তান ইনুছ মিয়া, রজব আলী বাধা দেন। একপর্যায়ে নানু মিয়া ও ফারুক মিয়া তাদের (ইনুছ মিয়াসহ অন্যদের ওপর) ওপর হামলা চালায়।

হামলায় ইনুছ মিয়া ছাড়াও মিনারা খাতুন, সুজলা খাতুন ও রজব আলী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদেরকে চুনারঘাট সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় চুনারুঘাট থানায় অভিযোগ দেওয়া হয়েছে।গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আলী জানান, এ বিষয়টা আমি জেনেছি। ইতিপূর্বে অনেক চেষ্টা করেছি।

কিন্তু নানু মিয়া ও ফারুক মিয়া সামাজিক বিচার না এসে তাদের ওপর অতর্কিত হামলা করেছে।চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ

চুনারুঘাটে ১৪৪ ধারা ভঙ্গ করে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সন্তানদের জমির দখলের চেষ্টার অভিযোগ

আপডেট সময় ০২:২৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩