হবিগঞ্জ ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ Logo চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, আশঙ্কাজনক দুই বন্ধু Logo সহপরিবারে ওমরাহ হজ্বে গেলেন চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের স্বত্বাধিকারী জহির আহমেদ Logo চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী Logo হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান Logo মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য আটক

  • মোঃ এরশাদ আলী :
  • আপডেট সময় ০২:০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • ২৭০ বার পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুতি কালে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ।

আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের বেজুরা বাসস্ট্যান্ড ও যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক এর মধ্যবর্তী স্থানে গোপন সংবাদের ভিত্তিতে এস,আই তরিকুল ইসলাম ও এস,আই সুজন শ্যাম এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে আটক করে।

এসময় তাদের নিকট থেকে দেশীয় অস্ত্র সহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃতরা হলো হবিগঞ্জের বাহুবল উপজেলার হিমের গাঁও গ্রামের মৃত খোরশেদ মিয়ার পুত্র রুপন মিয়া (৩৮), আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের দানু মিয়ার পুত্র ছালেহ আহমেদ (৩৩), একই এলাকার মৃত আমরু মিয়ার পুত্র আল আমিন (২৯), মো: লায়েক মিয়ার পুত্র মাহবুব মিয়া(৩২) ও মতি মিয়ার পুত্র তাবিদুল ইসলাম (২৮)।

এস,আই তরিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

জব্দ ডাকাতির সরঞ্জামের মধ্যে রয়েছে রামদা, সিধ কাঁটার সাবল, ছুরি, তালা ভাঙ্গার লোহার বাকা রড, সাদা রংয়ের কট সুতার রশি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম খাঁন জানান, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে মাধবপুর থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরও তথ্যের জন্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতের কাছে ডাকাতদের রিমান্ড আবেদন করা হবে বলেও জানান ওসি মোঃ রকিবুল ইসলাম খাঁন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে

মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য আটক

আপডেট সময় ০২:০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩