হবিগঞ্জ ০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শাহজিবাজার গ্রিডে উন্নয়ন কাজ: শুক্রবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না হবিগঞ্জের বিভিন্ন এলাকায় Logo দুই কি: মি: বাইপাস সড়কের অভাবে চুনারুঘাট পৌরশহরে তীব্র যানজট, চরম দুর্ভোগে জনজীবন Logo উপদেষ্টা রাজীব আহমেদ রিংগনের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের পাশে হবিগঞ্জ বাইকিং কমিউনিটি Logo দেশের স্বার্থ রক্ষায় বিরোধীদলের সঙ্গে আলোচনায় রাজি বিএনপি-তারেক রহমান Logo চুনারুঘাটে ছাত্রলীগ নেতা নাঈমের ছুরিকাঘাতে যুবক আহত, টাকা ছিনতাইয়ের অভিযোগ Logo চুনারুঘাটের সাবেক ইউপি সদস্য দুলাল ভুইয়ার ইন্তেকাল, বৃহস্পতিবার সকাল ১১টায় জানাজা Logo চুনারুঘাটের রাজারবাজার বালু মহালের রাজস্ব জমা ছাড়াই বালু উত্তোলন ও বিক্রি অব্যাহত Logo চুনারুঘাটের রাণীগাঁও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন Logo চুনারুঘাটে বেড়েছে লোডশেডিং, জনজীবনে চরম ভোগান্তি: এমপির হস্তক্ষেপ চান এনসিপি নেতা তারেক Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে দুই সংসদ সদস্য মনোনীত

চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪

হবিগঞ্জের চুনারুঘাটে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখী সংঘর্ষের ঘটনায় আরেকজন মারা গেছেন।
আজ (৮ সেপ্টেম্বর) শুক্রবার বেলা ১২টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  কৃষিবিদ প্রকৌশলী মইনুল ইসলাম রাব্বি (৩০) মারা যান।
সে চুনারুঘাটের আহম্মদাদ ইউনিয়নের বগাডুবি গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি পেশায় ভূমি অফিসের পেশকার ছিলেন।
এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়াল চারজন। এ ঘটনায় গুরুতর আহত আরোও দুইজন চিকিৎসাধীন রয়েছেন।
গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাঁনভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চুনারুঘাট উপজেলার রাজাপুর গ্রামের সিএনজিচালক জসিম মিয়া (৩৯), একই উপজেলার বড় লাদিয়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে রুমেল আহমেদ (৪০) ও কালিশিড়ি গ্রামের আব্দুর রহিমের স্ত্রী নাজমা আক্তার।
পুলিশ জানায়, শায়েস্তাগঞ্জ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা করে পাঁচ যাত্রী চুনারুঘাট যাচ্ছিলেন। চাঁনভাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় আরও দুজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এছাড়া গুরুতর আহত তিনজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি রাশেদুল হক বলেন, ‘দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মরদেহ চুনারুঘাট থানায় রাখা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

শাহজিবাজার গ্রিডে উন্নয়ন কাজ: শুক্রবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না হবিগঞ্জের বিভিন্ন এলাকায়

চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪

আপডেট সময় ০৭:২৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩