হবিগঞ্জ ০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন Logo চুনারুঘাটের সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত Logo ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা Logo চুনারুঘাট থানায় জনবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ ওসি সাইফুল ইসলামের Logo বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চুনারুঘাট উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন Logo মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার ছবি অপসারণ, ক্ষোভ মুক্তিযোদ্ধাদের Logo ঢাকায় মামলা, মাধবপুরে গ্রামের বাড়িতে হামলার অভিযোগ Logo হতদরিদ্র বৃদ্ধার বাড়ি ছাড়তে চাপ, ৩ বছর ধরে হয়রানির অভিযোগ Logo মিরপুর-ধুলিয়াখাল সড়কে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত Logo আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ চুনারুঘাটের দুই ব্যবসায়ী গ্রেপ্তার

চুনারুঘাটে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় শ্রমিকের ৬ মাসের কারাদণ্ড

হবিগঞ্জের চুনারুঘাটে স্কুলে যাওয়ার পথে দশম শ্রেণির ছাত্রীর পথ আটকে উত্ত্যক্ত করার অপরাধে মন্নান মিয়া (২১) নামে এক রেস্তোরাঁ শ্রমিককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার (৮ মার্চ) দুপুর দেড়টায় চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুল আলম মাহবুব উপজেলার মিরাশী গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত মন্নান মিরাশী গ্রামের সালাম মিয়ার ছেলে ও স্থানীয় বাজারে একটি রেস্তোরাঁয় শ্রমিকের কাজ করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম জানান, মেয়ে টি স্থানীয় কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী। সে শনিবার সকালে কোচিং করার জন্য বিদ্যালয়ে যাচ্ছিল।

পথে একটি মুদি দোকান অতিক্রম করার সময় মন্নান তার পিছু নেন। পেছনে হেঁটে গিয়ে মেয়েটিকে উত্ত্যক্ত করেন এবং নির্জন খোলা জায়গায় যাওয়ার পর তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন।

এ সময় ছাত্রীর চিৎকার শোনে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে মন্নানকে আটক করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

এরপর চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) স্বপন সরকারসহ পুলিশ সদস্যরা সাজাপ্রাপ্ত তরুণকে গ্রেপ্তার করে নিয়ে যান। দণ্ডবিধির ৫০৯ ধারার অপরাধ অমান্য করার প্রমাণ পাওয়ায় মন্নান মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন

চুনারুঘাটে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় শ্রমিকের ৬ মাসের কারাদণ্ড

আপডেট সময় ০১:৫৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫