হবিগঞ্জ ০২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জ জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo হবিগঞ্জে ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন Logo চুনারুঘাটে কৃষিঋণ প্রচারণা ও আলোচনা সভা, প্রকাশ্যে ঋণ বিতরণ Logo লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত Logo হবিগঞ্জে ৫ শতাধিক কোরআন প্রতিযোগিতা সফল করতে এফএন ফাউন্ডেশন ইউকের অনুদান Logo সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম Logo মাধবপুরে আওয়ামী লীগ নেতার প্রভাব-প্রতিপত্তি নিয়ে নানা অভিযোগ, পুলিশের অভিযানে এলাকায় আলোচনা Logo মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত

চুনারুঘাটের সাতছড়ি উদ্যানে অন্তঃসত্ত্বা নারীর লাশ, স্বামী আটক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
  • ৪১৪ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে আছমা আক্তার নামে এক অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে উদ্যানের ভিতর লেবুবাগানের নিকট থেকে পুলিশ নারীর লাশ উদ্ধার করে নিয়ে আসে।নিহত আছমা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার গৌকরন গ্রামের আলী মিয়ার মেয়ে। তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

বুধবার বিকালে তার স্বামী আলমগীর মিয়ার সঙ্গে ওই নারী সাতছড়িতে এসেছিল।

পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে স্বামী তাকে সাতছড়িতে এনে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যেতে পারে। এ ঘটনার পর পুলিশ তার স্বামীকে আটক করেছে।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আশরাফ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেছে নাসিরনগর থানা পুলিশ। মামলা নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চুনারুঘাটের সাতছড়ি উদ্যানে অন্তঃসত্ত্বা নারীর লাশ, স্বামী আটক

আপডেট সময় ০৬:৫০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২