হবিগঞ্জ ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা

চুনারুঘাটে টানা বৃষ্টিতে পাহাড়ী ঢলে ও খোয়াই নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত

হবিগঞ্জের চুনারুঘাটে টানা বৃষ্টিতে পাহাড়ী ঢলে ও খোয়াই নদীর পানি বেড়ে চুনারুঘাট উপজেলার ৮টি ইউনিয়ন ও চুনারুঘাট পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ আগষ্ট) বিকাল পর্যন্ত উপজেলার ২টি আশ্রয়কেন্দ্রে ১ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। তবে বন্যার পানি বাড়তে থাকার কারনে উপজেলার নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে এবং এলাকাবাসী আশ্রয়কেন্দ্রমুখী হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ আগষ্ট) থেকে চুনারুঘাট উপজেলার খোয়াই নদীর পানি বাড়ায় উপজেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে শুরু করে।

এতে উপজেলার চুনারুঘাট পৌর শহরের বিভিন্ন এলাকা, ৮টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। চুনারুঘাট উপজেলা দূর্যোগ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল জানান ভারী বৃষ্টিপাতের সম্ভ্যাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় পুরো উপজেলায় আরো ১২ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, অতি ভারী বর্ষনের পূর্বাভাসে চুনারুঘাটেও পাহাড় ধ্বসের ও খোয়াই নদীর বাঁধ ভাঙ্গার আশংকা রয়েছে।

পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের ও বন্যাকবলিত এলাকার বসবাসকারীদের ক্ষতি এড়াতে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যেতে শহরজুরে মাইকিং করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১

চুনারুঘাটে টানা বৃষ্টিতে পাহাড়ী ঢলে ও খোয়াই নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত

আপডেট সময় ১২:১৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪