হবিগঞ্জ ১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন Logo চুনারুঘাটের সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত Logo ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা Logo চুনারুঘাট থানায় জনবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ ওসি সাইফুল ইসলামের Logo বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চুনারুঘাট উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন

চুনারুঘাট সাংবাদিক ফোরামের বার্ষিক বনভোজন

  • কামরুল হাসানঃ
  • আপডেট সময় ১১:২৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • ২২৭ বার পড়া হয়েছে

চলছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে বইছে বসন্ত বাতাস। মাঝে মাঝে কোকিলের ডাক শোনা যায়। গাছে গাছে নতুন পাতা ক্রমশ সবুজ হচ্ছে। উৎসবে রঙিন হওয়ার মত সুন্দর আবহ।

এমন সুন্দর আবহকে কি অবহেলা করা যায়? অন্যরা অবহেলার মত বোকামী করলেও জেলার চুনারুঘাট সাংবাদিক ফোরাম আজ (১০ মার্চ) সোমবার আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছিল। বনভোজনের মাধ্যমে ব্যতিক্রমধর্মীভাবে সপরিবারে উদযাপনের মাধ্যমে এ দিনটাকে তারা অতিবাহিত করেছে।

কথায় আছে বিজ্ঞান দিয়েছে বেগ আর কেড়ে নিয়েছে আবেগ। যান্ত্রিক এই যুগে বনভোজন আয়োজনের ক্ষেত্রেও বেছে নেয়া হয় পরিচিত আর সহজে যাওয়া যায় এমন একটি জায়গা। চ্যালেঞ্জিং পেশার সাথে জড়িত সাংবাদিকরাতো আর সহজে পাওয়া যায় এমন জিনিসের দিকে ঝুঁকবেন না।

তাই বেছে নিলেন চুনারুঘাট উপজেলার গহীন বনে চন্ডিছড়া চা বাগানের ভেতরে। গতকাল রবিবার সকালে ঘড়ির কাটা ৯টায় সাংবাদিকরা আসতে থাকেন ফোরাম কার্যালয়ে। পরিবার পরিজন নিয়ে যখন সবাই একত্রিত হন তখন বেলা ১১টা। মাইক্রোবাস ও মোটরসাইকেল করে সবাই পৌঁছান চা বাগানে। বাবুর্চিরা খাবারের আয়োজনে ব্যস্ত। এদিকে লটারীর টিকিট বিক্রি শুরু হয়।

সেই সাথে পাহাড়ের চা বাগানে পাক-পাখালীগুলো যেন নড়েচড়ে উঠে। এর মাঝেই পরিবেশন করা হয় হালকা নাস্তা। পরে চলে পাতিল ভাঙ্গা, ব্যাঙ দৌড়, বালিশ বদল, মোরগ লড়াই, জুড়িতে বল পেলা ও দৌড় প্রতিযোগীতা। এতে সবাই অংশগ্রহণ করেন।

শুরু হয় আকর্ষণীয় র‌্যাফেল ড্র। বিতরণ করা হয় পুরস্কার। এভাবে বিকেল প্রায় ৩টা বেজে যায়।
আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন-অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, রানীগাঁও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, আহাম্মদাবাদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ, চন্ডিছড়া চা বাগানের ম্যানাজার ইউসুফ আহমেদ, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম-সম্পাদক ফারুক মাহমুদ, সাংগঠনিক সম্পাদক কাজী সুজন, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ এরশাদ আলী, যুগ্ন সম্পাদক তোফাজ্জল হক চৌধুরী, সিনিয়র সাংবাদিক কামরুল হাসান, দৈনিক জনকণ্ঠের হবিগঞ্জ জেলা প্রতিনিধি মামুন চৌধুরী, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, সেক্রেটারি মিজান আহমেদ, সিসিটিএন এর ব্যাবস্থাপনা সম্পাদক নাসির উদ্দিন, সাইনটেকের সত্ত্বাধিকারী মোহাম্মদ সুমন প্রমুখ।

আলোচনা সভায় ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিনের সভাপতিত্বে ও রায়হান আহমেদ পরিচালনায় এতে উপস্থিত ছিলেন-ফোরামের সিনিয়র সহ-সভাপতি শেখ শাহজাহান জলি, যুগ্ম-সম্পাদক মীর জুবায়ের আলম, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক নাসির, অর্থ-সম্পাদক শিরু জমাদার, এমএম জিলানী আখনজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম মিয়া, দপ্তর সম্পাদক হাফিজ তালুকদার, নির্বাহী সদস্য নুর উদ্দিন সুমন, সাজিদুল ইসলাম, সোহান আহমেদ।

এছাড়া ফোরাম নেতৃবৃন্দের পরিবারের সদস্যরাও এতে অংশগ্রহণ করেন। বনভোজনে ফোরামের পক্ষ থেকে অতিথিদেরকে উপহার প্রদান করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

চুনারুঘাট সাংবাদিক ফোরামের বার্ষিক বনভোজন

আপডেট সময় ১১:২৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪