হবিগঞ্জ ১২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে Logo জকিগঞ্জ বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে বনবিভাগের অভিযানে আকাশমনি কাঠের ৬ টুকরা গোলকাঠ জব্দ Logo চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, আশঙ্কাজনক দুই বন্ধু Logo সহপরিবারে ওমরাহ হজ্বে গেলেন চুনারুঘাটের ব্রাদার্স ইলেকট্রিকের স্বত্বাধিকারী জহির আহমেদ Logo চুনারুঘাটে বৃহস্পতিবার নাশিদ সন্ধ্যা, অংশ নেবেন জনপ্রিয় শিল্পী ও ক্বারী Logo হবিগঞ্জে এফএন ফাউন্ডেশন ইউকের উদ্যোগে অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান Logo মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

চুনারুঘাটে প্রতিবন্ধী রাসেলকে ২৫ হাজার টাকা প্রতিশ্রুতি দিলেন আশরাফ ছিদ্দিকি

চুনারুঘাট উপজেলার কৃতিসন্তান,বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক, খুবই নম্র-ভদ্র, দানবীর ও মানবকল্যাণে কাজ করেন।তিনি প্রকাশ্য ছাড়াও গোপনে প্রতিনিয়ত দান খয়রাত করেন যাচ্ছেন।

চুনারুঘাট-মাধবপুর সহ সর্বস্তরের জনসাধারণকে সালাম ও শুভেচ্ছা জানান ও দোয়া চেয়েছেন আশরাফ সিদ্দিকি।

চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের বাসিন্দা
প্রতিবন্ধী আব্দুল হালিম রাসেলকে
ইজিবাইকের চুরি হওয়া মূল্যবান ব্যাটারি ও মোটর ক্রয় করার জন্য ২৫ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

দেওর গাছ ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান রুমন ফরাজির মাধ্যমে দুই একদিনের ভিতরে প্রতিশ্রুতির টাকা দেওয়া হবে প্রতিবন্ধী আব্দুল হালিম রাসেলকে।

উল্লেখ্যঃ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের বাসিন্দা আঃ হালিম রাসেল। শারীরিক প্রতিবন্ধী রাসেল ইজিবাইক চালিয়ে জীবিকা মধু বিক্রি করে নির্বাহ করেন। গত মঙ্গলবার রাতে তার ইজিবাইকটি চোর চক্র নিয়ে যায়। পরবর্তীতে তা উদ্ধার হলেও মূল্যবান ব্যাটারি ও মোটর চোরচক্র নিয়ে যায়।

প্রতিবন্ধী রাসেল বলেন,নিজের বাড়ীতে জায়গা না থাকায় পাশ্ববর্তী আত্মীয়ের বাড়ীতে তিনি ইজিবাইক রাখেন। গত মঙ্গলবার রাতে আত্মীয়র বাড়ী থেকে চোর চক্র ইজিবািকটি চুরি করে নিয়ে যায়।

ভোর সকালে খবর পেয়ে খোজাখোজি করে পাশ্ববর্তী গ্রামের একটি পুকুরে ইজিবাইকটি দেখতে পান রাসেল। পরে তা উদ্ধার করেন। কিন্তু মূল্যবান ব্যাটারি ও মোটর, চোর চক্র নিয়ে যায়৷

রাসেল আরও বলেন, আমি একজন শারীরিক প্রতিবন্ধী।আমি একমাত্র এটি চালিয়েই জীবন ধারণ করি। কিন্তু আমার ব্যাটারি ও মোটরটি ইজিবাইক থেকে নিয়ে গেছে। এটি না থাকলে তো আর ইজিবাইকটি চালানো সম্ভব হবে না,আমি কি করব বুঝতেছি না।

এ ব্যাপারে দেওয়ারগাছ ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান রুমন ফরাজি বলেন ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং হৃদয় বিধায়ক,প্রতিবন্ধী রাসেলের উচ্চতা মাত্র দুই ফুট কিন্তু তিনি হার না মানার যুদ্ধে জয়ী হতে চেয়েছিলেন, কিন্তু চুনারুঘাটে চুরি ডাকাতি বৃদ্ধি হওয়ার কারণে সেই যুদ্ধে তিনি হেরে যেতে বসেছেন।

তিনি আরো বলেন চুনারুঘাটে আইনশৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক এবং নাজুক অবস্থা আমি এর দ্রুত উত্তরন চাই।

চুনারুঘাট উপজেলার চারদিকে চুরি ডাকাতি বেড়েছে,নিত্যদিনের পত্রিকার পাতায় একই খবর। বিত্তবান থেকে দুঃস্থ, গরীব, প্রতিবন্ধী কেউ বাদ যাচ্ছেন না চোর-ডাকাতদের কবল থেকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে

চুনারুঘাটে প্রতিবন্ধী রাসেলকে ২৫ হাজার টাকা প্রতিশ্রুতি দিলেন আশরাফ ছিদ্দিকি

আপডেট সময় ০৯:৩২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩